আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তাঁর সতীর্থরা। শুভ কামনা জানিয়েছেন ভবিষ্যতের জন্যও। তাঁরা বলছেন তামিমের অবসরের সিদ্ধান্ত চ্যাম্পিয়নস ট্রফিতে দল গঠনে প্রভাব পড়বে না। গৌরবময় ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন তামিম, তার হাত ধরে জন্ম হয়েছে দেশের ক্রিকেটের অনেক প্রথমের।








