চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের সঙ্গী হতে যে হিসাব তামিমের বরিশালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখতে দেখতে ঘনিয়ে এলো বিপিএলের দশম আসর। লিগপর্বের বাকী আর দুটি ম্যাচ। এরপর গড়াবে প্লে-অফ। ইতোমধ্যে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্লে-অফ নিশ্চিত করেছে। চতুর্থ দল হিসেবে দৌড়ে আছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। এগিয়ে আছে তামিম-মুশফিকদের দল, খুলনারও সম্ভাবনা কম নয়। প্লে-অফ নিশ্চিতে দু’দলকেই করতে হবে কিছু হিসেব-নিকেশ।

লিগপর্বে ১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে ফরচুন বরিশাল। নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা বিপক্ষে লড়বে তারা। শুক্রবার দুপুর দুইটায় মিরপুরে গড়াবে লড়াই। ম্যাচে কুমিল্লাকে হারাতে পারলে কোনো সমীকরণ দেখতে হবে না তামিমদের। সরাসরি চলে যাবে প্লে-অফে। আর বাদ পড়বে এনামুল হক বিজয়ের খুলনা।

কুমিল্লার কাছে হারলে সমীকরণের মুখোমুখি হতে হবে বরিশালকে। কারণ তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে খুলনা। ১১ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। নিজেদের সিলেটকে হারাতে পারলে তাদের পয়েন্টও হবে বরিশালের সমান ১২। তখন রানরেটের মারপ্যাচে এগিয়ে থাকা দলটি উত্তীর্ণ হবে প্লে-অফে।

রানরেটে অবশ্য বরিশাল এগিয়ে থাকবে। তাদের বর্তমান রানরেট (+০.৪৩৪)। খুলনার রানরেট (-০.৪০০)। বরিশাল কুমিল্লার কাছে বড় ব্যবধানে হারলে প্লে-অফের পথটা সহজ হবে খুলনার। অন্যথায় সিলেটকে বড় ব্যবধানে হারাতে হবে তাদের।

ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে বাদ পড়েছে দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স। ১২ ম্যাচে কেবল একটি জয় ঢাকার। অন্যদিকে সিলেটের জয় ১১ ম্যাচে চারটিতে। লিগপর্বের ম্যাচ শেষে ৯ জয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সাকিবের রংপুর রাইডার্স। ১ ম্যাচ হাতে রেখে ৮ জয়ে দুইয়ে লিটনের কুমিল্লা। ১৪ পয়েন্ট নিয়ে তিনে চট্টগ্রাম।

Tags: খুলনা টাইগার্সতামিমফরচুন বরিশালবিপিএল-২০২৪লিড স্পোর্টসসাকিব
Previous Post

শর্ত মেনে বেসরকারি মেডিকেল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

‘স্বর্গে’ ম্যাচ খেলেছেন টেন্ডুলকার

Next Post
দলটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি কিছু উপহার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্বর্গে’ ম্যাচ খেলেছেন টেন্ডুলকার

জার্মান ফুটবল তারকা টনি ক্রুস ইউরোতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসর ভেঙে ইউরোতে খেলবেন টনি ক্রুস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT