চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্ট অ্যাটাকের বিষয়টি মানতে পারছেন না তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:06 অপরাহ্ন 27, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল, পেশাদার ক্রিকেট খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

হার্ট অ্যাটাক করে প্রায় মৃত্যুর কোল থেকেই ফিরে এসেছেন তামিম ইকবাল। সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে হার্টে রিং পরানোর একদিন পর স্থানান্তর করা হয়েছে ঢাকার এভারকেয়ার হাসপাতালে। শারিরিক অবস্থা উন্নতির দিকে তামিমের। ধীরে ধীরে সুস্থতার পথে দেশ সেরা ওপেনার। তবে এত অল্প বয়সে ম্যাসিভ হার্ট অ্যাটাক করার ব্যাপারটি মানতে পারছেন না ৩৬ বর্ষী তামিম।

বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রুটিন চেক-আপের পর সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন কার্ডিওলজি বিভাগের সিনিয়র পরামর্শক প্রফেসর শাহাব উদ্দিন তালুকদার।

‘তামিমের যেটা হলো, ও এটাকে নিতে পারছে না। মানসিকভাবে মানতে পারছে না। এটা হবে, সে কল্পনা করতে পারেনি। তবে এটার কিন্তু অনেক ইতিহাস আছে। অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে।’

অন্যান্য চিকিৎসার পাশাপাশি তাই একজন মনোবিদের তত্ত্বাবধানে তামিমের কাউন্সিলিংও করা হচ্ছে বলে জানিয়েছেন ওই চিকিৎসক। বলেছেন, ‘মানসিক অবস্থার জন্য আমরা একজন কাউন্সিলর সম্পৃক্ত করেছি। এটার সঙ্গে কীভাবে মানিয়ে নেয়া যায়, তা নিশ্চিত করতে (কাউন্সিলর) ওর প্রশ্নগুলো শুনবে, ওর প্যানিক শুনবে। তারপর সেভাবে ওই কাউন্সিলর নির্দেশনা দেবেন।’

‘এই বয়সে হার্ট অ্যাটাক হবে, সে এটা কীভাবে মানবে! মাত্র ৩৬ বছর বয়স। মেনে নেয়া খুব কঠিন। তবে মানিয়ে নিতে হবে। এজন্যই আমরা কাউন্সিলিং শুরু করেছি। আমরাও কার্ডিয়াক কাউন্সিল করছি, পুনর্বাসন চলছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।’

Tags: এভারকেয়ারতামিমবিসিবিলিড স্পোর্টস
Previous Post

তামিমকে সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে

Next Post

ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে: চীনের উপ-প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশ ও চীনের নেতাদের সাক্ষাৎ, দুই দেশের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে: চীনের উপ-প্রধানমন্ত্রী

চিফ প্রসিকিউটর এর ছবি, আনুষ্ঠানিক বিচার শুরুর আশা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের পরই আনুষ্ঠানিক বিচার শুরুর আশা চিফ প্রসিকিউটরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT