চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-মায়ের চাওয়া ছিল তামিম ‘ডাক্তার-ইঞ্জিনিয়ার’ হবেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 22, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ইকবাল ক্রিকেটার, হাস্যোজ্জ্বল মুখ, হালকা নীল জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গতবছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে ছিলেন না দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। কপাল খোলে তানজিদ হাসান তামিমের। ওপেনিংয়ে সামর্থ্য দেখিয়ে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপেও। সেই তামিমের বাবা-মা একটা সময় অন্য আট-দশজন অভিভাবকের মতো চাইতেন, ছেলে বড় হয়ে হবেন ডাক্তার-ইঞ্জিনিয়ার।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। বুধবার প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন ২৩ বর্ষী ওপেনার তামিম।

ক্রিকেটে কীভাবে এলেন সে প্রসঙ্গে তামিম বলেছেন, ‘বেশিরভাগ বাবা-মা চান ছেলে-মেয়েরা পড়াশোনা করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে। আমার বাবা-মাও ছোটবেলায় সেই স্বপ্নটাই দেখেছিলেন। গ্রাম থেকে শহরে নিয়ে এসেছিলেন পড়াশোনা করানোর জন্য। আমি জিলা স্কুলে পড়াশুনা করতাম। খেলার উপর অনেকবেশি ঝোঁক ছিল। যখনই ছুটি পেতাম বা যতটুকুই সুযোগ পেতাম, পড়াশুনার ফাঁকে ওই সময়টুকু খেলাধুলার পেছনে ব্যয় করতাম।’

‘আমার বাসায় টিচার আসতো, স্কুলের পড়া আবার বাসায় টিচারের পড়া রেডি করা, আসলে সবকিছু মিলিয়ে খেলার জন্য সময় বের করাটা কঠিন হয়ে যেত। আম্মু আমাকে বলতো, যদি স্কুল থেকে এসে স্যারদের পড়াটা শেষ করতে পারি তাহলে বিকেলে খেলার সুযোগ দিবে। আমিও সেটাই করার চেষ্টা করতাম। এভাবেই আসলে খেলাধুলায় আসা।’

‘আম্মু প্রায়ই আমাকে বলতেন, যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তবে আমাকে একাডেমিতে ভর্তি করানোর ব্যবস্থা করে দিবেন। এমনকি ক্রিকেট ব্যাট-বল কিনে দেয়ার ক্ষেত্রেও একই শর্ত থাকত। এসব শর্ত পূরণ করলেই কেবল খেলতে দিতেন। আসলে ছোটবেলায় ওই খেলাধুলার নেশাটা আমাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে।’

মায়ের শর্ত পূরণ করে খেলার সুযোগ পেলেও তামিমের বাবা পছন্দ করতেন না খেলাধুলা। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া তামিম এখন অবশ্য সময়ে-দুঃসময়ে বাবা-মা দুজনকেই কাছে পান।

‘আব্বু যখন অফিস থেকে বাসায় ফিরতেন, অনেক সময় এসে আমাকে দেখতে পেতেন না। ওই সময়ে প্রায়ই দেখা যেত টিচার এসে বসে থাকত, আর আমি মাঠে খেলছি। এসবের জন্য বাবা অনেক রাগ হতেন। আসলে বাবার যে কঠোরতা এটা নিয়ে বেশিকিছু বলতে চাই না। তবে এখন আমার বাবা-মা দুজনেই পাশে থেকে সাহস জোগান। ভালো সময় বা খারাপ সময়, এখন তারা দুজনই আমার পাশে থাকেন। বাবা-মা দুজনই আমাকে নিয়ে গর্ববোধ করেন।’

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪তামিমবিসিবিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

Next Post

এমপি আনোয়ারুল খুন হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
Bangladesh police officials and officials at a press conference in a wooden-paneled room. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনোয়ারুল খুন হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধানের স্যাংশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সেনাপ্রধানের স্যাংশনের জন্য সরকার দায়ী: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT