চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে প্রথমদিনে ৪৫ ছক্কা, বড় বাউন্ডারি চান তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 07, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ইকবাল বড় বাউন্ডারি হাঁকিয়ে দর্শকদের আনন্দ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: বিপিএলের আগের আসরগুলোতে খুব বেশি রান হতে দেখা না গেলেও ভিন্ন চিত্র এবার। শুরুর ধাপেই দুই শতাধিক রানের ইনিংস এসে গেছে একাধিক। বড় রান টপকে জয়ও দেখা গেছে। ভেন্যুগুলোর উইকেটের মান বাড়ানো হয়েছে। পাশাপাশি বাউন্ডারির দৈর্ঘ্য খানিকটা কমিয়ে এনেছে বিসিবি। ফলও এসেছে, সিলেট পর্বের প্রথমদিনে দুম্যাচে এসেছে ৪৫ ছক্কা। ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল অবশ্য বাউন্ডারির দৈর্ঘ্য কমানোর পক্ষে নন। তারকা ওপেনার বাউন্ডারি বড় করার কথা বলছেন।

সোমবার সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স ম্যাচে ৩১ ছক্কা হয়েছে, যা বিপিএলে রেকর্ড। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচে হয়েছে ১৪ ছক্কা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট বাউন্ডারি বেশ ভালোভাবে নজরে এসেছে দর্শকদের। তামিম মাঠের প্রশংসা করলেও সমালোচনা করেছেন বাউন্ডারি সীমানার।

দুর্বার রাজশাহীর বিপক্ষে ঝড়ো অপরাজিত ৮৬ রান করে সংবাদ মাধ্যমের সামনে আসেন তামিম। বাউন্ডারি প্রসঙ্গে বলেন, ‘যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে, তা খুব ভালো। যা দেখতে চাই তা হল, আরও বড় সীমানা। জায়গা যখন আছে, তাহলে ৫৮-৬০ গজের বাউন্ডারিতে আমরা কেন খেলছি, জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫-৭০ গজের বাউন্ডারি দেখা যায়। তখন বোলারদের জন্য কিছুটা সুযোগ থাকে।’

সিলেট ক্রিকেট স্টেডিয়ামে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

উইকেটের প্রশংসা করে তামিম বলেছেন, ‘উইকেট এবার এত ভালো যে কিউরেটরদের কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত উইকেট তৈরি করেছেন তারা। তবে উইকেট যখন এত ভালো থাকে, তখন সীমানা বাড়িয়ে দেয়া উচিত, বিশেষ করে যদি জায়গা থাকে। তাহলে বোলারদের জন্যও সুযোগ থাকে। এই মুহূর্তে বোলারদের জন্য কিছু নেই।’

বাউন্ডারি বড় করার অনুরোধ জানিয়ে তামিম বলেছেন, ‘শীর্ষকর্তারা যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আমার আশা, তারা আমার কথা শুনছেন এবং এই বাউন্ডারি আরেকটু পিছিয়ে দেবেন। কারণ জায়গা তো আছেই।’

Tags: তামিমবরিশালবিপিএল ২০২৫লিড স্পোর্টসসিলেট
Previous Post

দ্বিতীয় সন্তানের মা হলেন সানা খান

Next Post

ফরিদপুরে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩

Next Post
ফরিদপুরে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩

খালেদা জিয়া হাসপাতালে ৭২ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার মামলার আপিল শুনানি আবার ৮ জানুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT