চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেশি লাগতে আইসো না সাব্বির’, মাঠে মেজাজ হারালেন তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 16, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ও সাব্বির মাঠে মেজাজ হারানো অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল সিলেট পর্বে মাঠে মেজাজ হারিয়ে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে শাস্তিও পেতে হয়েছিল। এবার চট্টগ্রাম পর্বের শুরুর দিনে ফের মেজাজ হারালেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে সাব্বিরের সঙ্গে বিবাদে জড়ান তামিম।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিল বরিশাল। ইনিংসের নবম ওভারে মেজাজ হারাতে দেখা যায় তামিমকে। ১৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও ডেভিড মালান তখন ক্রিজে ছিলেন। লঙ্কান স্পিনার চতুরঙ্গা ডি সিলভার একটি ডেলিভারি লং অফে শট খেলে সিঙ্গেল নেন তামিম। বল ধরে সেটা আবার বোলার বা উইকেটকিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনে ফেলে দেন ফিল্ডার সাব্বির।

বিষয়টা ভালোভাবে নেননি তামিম ইকবাল। উত্তেজিত হয়ে পড়েন। ক্রিজে দাঁড়িয়েই সাব্বিরকে কিছু একটা বলতে দেখা যায়। ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায়, এ সময় তামিমকে বলতে শোনা গেছে, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ আরও কিছু বলছিলেন, যা স্পষ্ট শোনা যায়নি। ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সাব্বিরকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। এ সময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন।

এদিন ঢাকার বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ফরচুন বরিশাল। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তামিম। যদিও পুরস্কার বিতরণীতে তাকে দেখা যায়নি। তার বদলে আসেন বরিশালের আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্ত। পরে জানা যায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ মঞ্চে উঠতে দেরি করাটা পছন্দ হয়নি তামিমের। সেখান থেকে চলে আসেন তিনি।

Tags: চিটাগংঢাকাতামিমবরিশালবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টসসাব্বির
Previous Post

ক্যাবরেরা ও পিটারের চুক্তি নবায়ন করেছে বাফুফে

Next Post

আগের চেয়ে ভাল আছেন বেগম খালেদা জিয়া

Next Post
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাঁটাতারের বেড়া নিয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের চেয়ে ভাল আছেন বেগম খালেদা জিয়া

ভারতীয় নেতার জনসভা, ফুলের মালা পরানো, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT