চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড-কীর্তিতে উজ্জ্বল নক্ষত্র তামিম

আবু রায়হান ইফাত by আবু রায়হান ইফাত
6:43 অপরাহ্ন 06, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম উল্লাসে ভাসছেন, ক্যাপ ও ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি, হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তামিম ইকবাল। শাহরিয়ার নাফিসের সঙ্গী হয়ে ওপেনিংয়ে ব্যাটে নামা তামিম যদিও রাঙাতে পারেননি অভিষেক। অ্যান্টোনি আয়ারল্যান্ডের বলে গ্যারি ব্রেন্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। এরপর কেটে গেছে প্রায় ১৬টি বছর। দাপটের সঙ্গেই ক্রিকেট শাসন করে গেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে আজকের অবস্থানে আনতে যেকজন ক্রিকেটারের অসামান্য অবদান রয়েছে, তার মধ্যে তামিম উপরের দিকের একজন।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার এবং সেরা ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের তো বটেই, বিশ্ব ক্রিকেটেরই এক উজ্জ্বল নক্ষত্র তামিম। হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়ে দিলেন। বৃহস্পতিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন। কান্নাজড়িত কণ্ঠে বলে দেন, ‘এটাই অবসর নেয়ার সেরা সময়।’

তামিম ইকবাল ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেনিংয়ে দাপট দেখানো তামিমের সম্প্রতি ভালো যাচ্ছিলো না ফর্ম। বারবার পড়েছেন ইনজুরিতে। ফিটনেসও ভালো নেই। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে দেশকে অনেককিছুই দিয়েছেন তামিম। ক্যারিয়ারজুড়ে রয়েছে অবিস্মরণীয় সব মুহুর্ত। কিছু কিছু মুহূর্ত চিরতরে গেঁথে আছে সমর্থকদের অন্তরে।

সবার আগে উঠে আসবে ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে তামিমের দুঃসাহসী সিদ্ধান্তের কথা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথম ওভারে দুই উইকেট হারায়। দ্বিতীয় ওভারে সুরাঙ্গা লাকমলের বাউন্সারে পুল করতে গিয়ে কব্জিতে আঘাত পেয়ে আহত হয়ে মাঠ ছেড়ে সোজা হাসপাতালে চলে যান তামিম। হাতের কব্জিই নড়ে গিয়েছিল তামিমের।

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ৪৭তম ওভারের পঞ্চম বলে আউট হয়ে যান মোস্তাফিজুর রহমান। টাইগারদের খেলার জন্য বল তখনও বাকি ১৯টি। দলীয় রান ৯ উইকেটে ২২৯। এমন পরিস্থিতিতে মাঠে নামার তাড়না আসে চোটে ক্রিজ ছাড়া তামিমের। অবাক করে নেমেও যান, কব্জিতে ব্যান্ডেজ নিয়ে। সেট ব্যাটার মুশফিককে সঙ্গ দেন এক হাতে ব্যাট করেই। একপ্রান্তে দাঁড়িয়ে মুশফিক ঝড় তোলেন ব্যাটে। বাংলাদেশের ইনিংস থামে ২৬১ রানে। স্মরণীয় ম্যাচে টাইগাররা জয় পায় ১৩৭ রানের বড় ব্যবধানে।

এরআগে বলতে হয়, ২০১২ সালে এশিয়া কাপে তামিমের টানা চার ফিফটির ইনিংস নিয়ে। টুর্নামেন্টের আগে অবশ্য ফর্মে ছিলেন না তামিম। দলে নেয়া নিয়েও হয়েছিল জলঘোলা। তামিম সেবার ফিরেছেন বীরের বেশে, টানা চার অর্ধশতকে, ভিন্ন উদযাপনে। ‘এক-দুই-তিন-চার’ বলে চার আঙুলের সেই উদযাপন এখনও রয়েছে ক্রিকেট ভক্তদের মনে।

তামিম ইকবাল ক্রিকেট মাঠে ব্যাট হাতে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৫ সালে পাকিস্তান সিরিজের আগে আরও একবার রানখরায় ছিলেন তামিম। চারপাশে রব উঠেছিল বাদ দেয়ার। তখনও ফিরেছিলেন তিনি দারুণভাবে, ২০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে। পরের চার বছর ভাসান রানবন্যায়।

বাংলাদেশের হয়ে নানা অর্জনের পরে লাল-সবুজের প্রতিনিধিত্ব থেকে নিজ অধ্যায়ের ইতি টানলেন তামিম। দেখে নেয়া যাক, তামিম ইকবালের ক্রিকেট ক্যারিয়ারের কিছু অর্জন ও পরিসংখ্যান।

অভিষেক
ওয়ানডে: ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি, হারারে স্পোর্টস ক্লাব, প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

টেস্ট: ২০০৮ সালের ৪ জানুয়ারি, ডানেডিন, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

টি-টুয়েন্টি: ২০০৭ সালের ১ সেপ্টেম্বর, নাইরোবির জিমখানা স্টেডিয়াম, প্রতিপক্ষ কেনিয়া।

বাংলাদেশি ক্রিকেটার তামিম ব্যাটিং করছেন, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং রেকর্ড
ওয়ানডেতে ২৪১ ম্যাচ খেলেছেন তামিম। এ ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তিনি। ৩৬.৬২ গড়ে সংগ্রহ করেছেন ৮,৩১৩ রান। ৭৮.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১৫ সেঞ্চুরি ও ৫৬টি ফিফটি। ক্যারিয়ারসেরা ইনিংস ১৫৮ রান।

টেস্টে খেলেছেন ৭০টি। ৩৮.৩৯ গড়ে রান করেছেন ৫,১৩৪টি। রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটি। ক্যারিয়ারসেরা ইনিংস ২০৬ রান।

টি-টুয়েন্টি খেলেছেন ৭৮ ম্যাচ। ২৪.০৮ গড়ে সংগ্রহ করেছেন ১,৭৫৮ রান। ১১৬.৯৬ স্ট্রাইক রেটে হাঁকিয়েছেন ১টি সেঞ্চুরি এবং ৭টি ফিফটি। ক্যারিয়ারসেরা ইনিংস অপরাজিত ১০৩ রান।

ফিল্ডিং রেকর্ড
টেস্ট: ২০টি ক্যাচ।

ওয়ানডে: ৬৮টি ক্যাচ

টি-টুয়েন্টি: ১৮টি ক্যাচ।

বাংলাদেশ ক্রিকেটার তামিম ডাইভিং করে ক্যাচ ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হয়ে যত রেকর্ড তামিমের
টেস্টে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল (৫,১৩৪)। তার চেয়ে ১৬ টেস্ট বেশি খেলে শীর্ষে মুশফিকুর রহিম (৫,৫৫৩ রান)।

টি-টুয়েন্টিতে দেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম (১,৭০১)। ২,৩৪৫ রান নিয়ে শীর্ষে সাকিব। ২,১২২ রান নিয়ে দুইয়ে মাহমুদউল্লাহ রিয়াদ।

টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ২০৬ রান করে তামিম ইকবাল রয়েছেন তৃতীয় স্থানে। অপরাজিত ২১৯ রানের ইনিংসে দেশের শীর্ষে মুশফিকুর রহিম। ২১৭ রান করে দুইয়ে সাকিব আল হাসান।

ওয়ানডেতে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক তামিম, করছেন ১৫৮ রান। ১৭৬ রান করে শীর্ষে লিটন দাস।

টি-টুয়েন্টিতে তামিমের সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১০৩ রান। এই ফরম্যাটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে একমাত্র সেঞ্চুরির মালিকও তিনি। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৮৮ রানও এসেছে তার ব্যাট থেকে।

টেস্টে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটার তামিম ইকবাল। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১০টি। ১২টি সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন মুমিনুল হক। এই ফরম্যাটে ৪১টি ফিফটি রয়েছে তামিমের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬টি ফিফটি রয়েছে সাকিব আল হাসানের।

ওয়ানডেতে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি করে সেঞ্চুরি সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের। একদিনের ফরম্যাটে সর্বোচ্চ ৬৫টি ফিফটি করেছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩টি ফিফটি রয়েছে সাকিব আল হাসানের।

টি-টুয়েন্টিতে দেশের একমাত্র সেঞ্চুরির মালিক তামিম। ৭টি ফিফটি রয়েছে তার। সর্বোচ্চ ১২টি ফিফটি সাকিবের। ১০টি ফিফটিতে দুইয়ে লিটন।

দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে লর্ডসে সেঞ্চুরি করেছেন তামিম। বাংলাদেশের টেস্ট ইতিহাসের দ্রুততম টেস্ট সেঞ্চুরির ইনিংসটি লিপিবদ্ধ আছে লর্ডসের অনার্স বোর্ডে। ইংল্যান্ডের বিপক্ষে সেদিন ১০০ বলে ১০৩ রান করেন তামিম।

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, রেকর্ড কীর্তিতে উজ্জ্বল নক্ষত্র তামিম. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্টনারশিপ রেকর্ড
টেস্ট: ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় প্রথম উইকেট জুটিতে ইমরুল কায়েসকে সঙ্গী করে সর্বোচ্চ ৩১২ রানের রেকর্ড গড়েছিলেন তামিম ইকবাল।

ওয়ানডে: ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম উইকেট জুটিতে ২৯২ রান করেন তামিম ইকবাল এবং লিটন দাস।

টি-টুয়েন্টি: ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ ১৩২ রান করেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল মাঠে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক হিসেবে তামিম
ওয়ানডে: ৩৭ ম্যাচ, জয়: ২১, পরাজয়: ১৪, ফল হয়নি: ২
টেস্ট: ১ ম্যাচ, জয়: ০, পরাজয়: ১

বিশ্বরেকর্ড
ওয়ানডে ক্রিকেটে কোনো নির্দিষ্ট ভেন্যুতে সর্বোচ্চ রান সংগ্রহ করার রেকর্ড তামিম ইকবালের। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৮৫ ম্যাচ খেলে ২,৮৫৩ রান করেন তিনি। এরমধ্যে সেঞ্চুরি ৫টি।

ক্রিকেটের তিন ফরম্যাট (টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি) মিলিয়ে এক ভেন্যুতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। মিরপুর শের-ই-বাংলায় ১২২ ম্যাচে তিনি করেছেন ৪,৪৮৫ রান। শীর্ষে মুশফিক (১৫২ ম্যাচে ৪,৮৯৪ রান), দুইয়ে সাকিব (১৪২ ম্যাচে ৪,৭৬৪ রান)।

ওয়ানডে ক্রিকেটে ৬ষ্ঠ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি রয়েছে তামিমের। ২০০৮ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯ বছর ২দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন দেশসেরা ওপেনার। সেই ইনিংসে ১২৯ রান করেন।

বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল ব্যাটিং করছেন, মাঠে দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যান্য যেসব রেকর্ডের মালিক তামিম
ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন তামিম। ১৮ বার আউট হয়ে দুইয়ে হাবিবুল বাশার সুমন।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭০টি টেস্ট খেলা ক্রিকেটার তামিম। সর্বোচ্চ ৮৬টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতেও দ্বিতীয় সর্বোচ্চ খেলা ক্রিকেটার তামিম। খেলেছেন ২৪১টি ম্যাচ। সর্বোচ্চ ২৪৯টি খেলেছেন মুশফিক।

পরিশেষে, নিঃসন্দেহে অন্যতম সেরা ব্যাটার এবং সেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়া দেশের ক্রিকেট ইতিহাস কল্পনাও করা যাবে না। তিনি রবেন চিরকাল নক্ষত্র হয়ে।

Tags: ওয়ানডেটি-টুয়েন্টিটেস্টতামিমবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
Previous Post

পুনর্ভবা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Next Post

তামিমের অবসর ইস্যুতে সভা ডেকেছে বিসিবি

Next Post

তামিমের অবসর ইস্যুতে সভা ডেকেছে বিসিবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বৈঠক চলাকালে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি আর অ্যামিবার মধ্যে প্রচুর মিল খুঁজে পাওয়া যায়: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT