চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 25, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
হাসপাতাল থেকে তামিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে হার্টে রিং পরানোর পর জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবালের জ্ঞান ফিরেছে সোমবারই। আপাতত তিনি শঙ্কামুক্ত। তবে ৪৮-৭২ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে থাকার কথা বলেছেন চিকিৎসকরা। সংকটময় পরিস্থিতিতে তামিমের পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টাইগার তারকা।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তামিম ইকবাল। সেখানে সবার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দোয়া চেয়েছেন তিনি।

বছর দুয়েক আগে মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদের একটি ক্যাম্পেইনে গিয়ে রাজধানীর তেজকুনি পাড়ার অনুপ এলভিন অধিকারী নামের একজনের বাবার হার্টের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন তামিম। এবার নিজেই হার্টের রোগে আক্রান্ত হয়ে সেটির স্মৃতি স্মরণ করলেন।

তামিম লিখেছেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।’

‘হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে, এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?’

‘আল্লাহ তা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’

একে অপরের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে তামিম লিখেছেন, ‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়- এটিই আমার অনুরোধ।’

সবশেষ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামিম লিখেছেন, ‘আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

Tags: তামিমনগদলিড স্পোর্টস
Previous Post

দেশে মুক্তির অনুমতি পেল নূরুজ্জামানের ‘মাস্তুল’

Next Post

দুই মন্ত্রণালয়ের আশীর্বাদে টাকার কুমির চৌদ্দগ্রামের জামশেদ আলম

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে জামশেদ আলমের ছবি, দুই মন্ত্রণালয়ের আশীর্বাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মন্ত্রণালয়ের আশীর্বাদে টাকার কুমির চৌদ্দগ্রামের জামশেদ আলম

সন্‌জীদা খাতুনের ছবি, বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্‌জীদা খাতুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT