চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকায় ঠাসা চট্টগ্রামের হার, ফিরে রান পাননি তামিমও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 11, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টি দিয়ে দীর্ঘদিন পর খেলতে নেমে বড় রান পাননি তামিম ইকবাল। রংপুরের বিপক্ষে নেমে চট্টগ্রামের ওপেনার করতে পেরেছেন সবে ১৩ রান। প্রথমে ব্যাটে নেমে তার দলের ১৩২ রান সহজে টপকে গেছে রংপুর।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চট্টগ্রামকে আগে ব্যাটে আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক আকবর আলী। ৯ উইকেট হারিয়ে ইয়াসির আলী চৌধুরীর দল তোলে ১৩২ রান। জবাবে ৫ উইকেট ও ১৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে আকবর আলীর রংপুর।

সিলেটে আগে ব্যাটে নেমে টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান জয় রানআউট হন। সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক চার ও এক ছয়ে ১০ বলে এনামুল হকের বলে বোল্ড হন। অধিনায়ক ইয়াসির আলী চৌধুরীর থেকে আসে ১৮ রান।

চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে মুমিনুল হকের থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন উইকেটকিপার ব্যাটার ইরফান শুক্কুর। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে সাগরপাড়ের দলটি। রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ ৩টি, আলাউদ্দিন বাবু ২টি এবং এনামুল হক ও সাকলায়েন একটি করে উইকেট নেন।

সহজ লক্ষ্যে নেমে ১৬.৫ ওভারে জয় নিশ্চিত করে রংপুর। সর্বোচ্চ ৪১ রান করেন তানবীর হায়দার। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান অধিনায়ক আকবরের। ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নাঈম ইসলাম।

সবার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে রংপুর। চট্টগ্রামের হাসান মুরাদ ২টি এবং শরিফ আহমেদ ও মুমিনুল হক একটি করে উইকেট নিয়েছেন।

Tags: আকবরচট্টগ্রামতানবীরতামিমমুমিনুলরংপুরলিড স্পোর্টসসিলেট
Previous Post

বাংলাদেশি ৭৮ জেলে-নাবিককে আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড

Next Post

পোষ্য কোটা বহাল রাখায় রাবিতে প্রতিবাদ সমাবেশ

Next Post
রাবিতে পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে শিক্ষার্থীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পোষ্য কোটা বহাল রাখায় রাবিতে প্রতিবাদ সমাবেশ

বিলের পানিতে বাঁধা হাত-পা সহ নারীর লাশ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিলের পানি থেকে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT