চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিল-তেলুগু সিনেমাও বাংলাদেশে মুক্তি পাবে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
K.G.F Chapter 2 সিনেমার প্রধান চরিত্রের দৃশ্য, ধোঁয়া ও ধ্বংসাবশেষের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র আমদানির নিষেধাজ্ঞা তুলে নিল তথ্য মন্ত্রণালয়। মৌখিকভাবে জানানো হয়েছে, উপমহাদেশীয় ভাষায় চলচ্চিত্র বাংলাদেশে মুক্তি পাবে। তাই হিন্দি ছবির পাশাপাশি তামিল-তেলুগু ভাষার চলচ্চিত্রগুলো মুক্তি দেয়া যাবে।

সিনেমা হল বাঁচাতে নির্দিষ্ট সময়ের জন্য বিদেশি ‘উপমহাদেশীয় ভাষার’ চলচ্চিত্র  আমদানি ও মুক্তি প্রসঙ্গে ১৯ সংগঠন মিলে গঠিত সম্মিলিত চলচ্চিত্র পরিষদ গত ১৩ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রী বরাবর লিখিত আবেদন জানান।

সেই আবেদনে বলা আছে, সিনেমা হল টিকিয়ে রাখতে, দর্শকদের হলে ফেরাতে উপমহাদেশীয় ভাষায় চলচ্চিত্র বাংলাদেশে মুক্তির নিষেধাজ্ঞা তুলে নিতে।

আবেদনের প্রেক্ষিতে রবিবার চলচ্চিত্র পরিষদের নেতাদের সঙ্গে মিটিংয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সিদ্ধান্ত দেন, উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র আমদানি করা হবে।

প্রদর্শক সমিতির মিয়াঁ আলাউদ্দিন সহসভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, উপমহাদেশীয় ভাষায় চলচ্চিত্রের মধ্যে হিন্দির পাশাপাশি তামিল তেলুগুও পড়ে। যদি কেউ ডিস্ট্রিবিউট করে বাংলাদেশে মুক্তি দিতে চায় এখন থেকে মুক্তি দিতে পারবে।

এখন থেকে প্রথম বছর ১০টি এবং আগামী বছর ৮টি হিন্দি সিনেমা (উপমহাদেশীয় ভাষা) বাংলাদেশে মুক্তি পাবে।তবে বাংলাদেশে দুই ঈদ ও পূজার উৎসবে চলতে পারবে না কোনো বলিউড ছবি।

প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু জানিয়েছেন, মন্ত্রী মহোদয় বললেন, এখন আর কোনও সমস্যা নেই। প্রধানমন্ত্রীকে আমি আজ-কালের মধ্যে বিষয়টি জানাচ্ছি। তিনি অনুমোদন দিলেই দেশে হিন্দি সিনেমা মুক্তিতে আর কোনো বাধা থাকবে না।

এদিকে, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ফলে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। শোনা যাচ্ছে, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের সিনেমাগুলোতে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত প্রায় হাজার কোটি রূপি ব্যবসা করা ‘পাঠান’।

বাংলাদেশে সিনেমাটি আমদানি করছেন অনন্য মামুন। তিনি জানান, হিন্দি সিনেমা মুক্তির যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই পাঠান মুক্তিতে বাধা থাকার কথা নয়। তবে এখনও চিঠি হাতে পাইনি। চিঠি পেলে সেন্সর করিয়েই মুক্তি দেব।

Tags: তামিলতেলুগুপাঠানলিড বিনোদনহিন্দি ছবি
Previous Post

ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন মারা গেছেন

Next Post

টিনের বেড়ায় ব্যাগে ঝোলানো নবজাতকের লাশ

Next Post
Tin sheet with a plastic bag hanging, tied with a black string. Channel i News - চ্যানেল আই নিউজ

টিনের বেড়ায় ব্যাগে ঝোলানো নবজাতকের লাশ

কৃষকদের মানববন্ধন, খাল খননের দাবিতে বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

খাল খননের দাবিতে কৃষকদের মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT