চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের সভায় মৃত্যু মিছিল শুরু যেভাবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 পূর্বাহ্ন 28, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
বিজয়ের সভায় মানুষের বিশাল সমাগম, উৎসবের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা থেকো নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের জনসভা রূপ নিল ভয়াবহ ট্র্যাজেডিতে। তামিলনাড়ুর কারুরে আয়োজিত তার নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারালেন ৩৮ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশস্থলে সর্বোচ্চ ১০ হাজার মানুষের অনুমতি ছিল, কিন্তু সেখানে হাজির হয় প্রায় দুই লক্ষ মানুষ।

কীভাবে বিশৃঙ্খলা? বিজয়ের জনসভায় ২ লক্ষাধিক মানুষের মাঝেই ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে নিখোঁজ হয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করতে গিয়েই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। বেশ কয়েকজন হন্তদন্ত হয়ে ওই শিশুকে খুঁজতে থাকে। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে খবর। টিভিকে প্রধান বিজয়কে বলতে শোনা যায়,’পুলিশ দয়া করে সাহায্য করুন’।

বিজয়ের সভায় একজন বক্তা মঞ্চে বক্তব্য দিচ্ছেন, চারপাশে উৎসবের আবহ. Channel i News - চ্যানেল আই নিউজ
শনিবার সন্ধ্যায় কারুরের সমাবেশে বিজয়

অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় এই মর্মান্তিক পদদলনের ঘটনা।

ঘটনার পর প্রথমে তিরুচিরাপল্লী বিমানবন্দরে স্থানীয় সংবাদমাধ্যম বিজয়ের কাছে প্রতিক্রিয়া চাইলে তিনি কিছু না বলে নীরবে ভেতরে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানিয়ে পরিষ্কার ও সংযতভাবে নিজের বক্তব্য দেওয়ার জন্যই তিনি তখন চুপ ছিলেন।

পরে বিজয় এক আবেগঘন টুইটে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, “আমার হৃদয় ভেঙে গেছে। আমি গভীর শোকে স্তব্ধ। কারুরে প্রাণ হারানো ভাই-বোনদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

তবে, বিজয়ের বিরুদ্ধে সমালোচনা উঠেছে যে তিনি কারুর হাসপাতালে গিয়ে আহতদের দেখতে যাননি; বরং সরাসরি চেন্নাই চলে যান।

বিজয়ের সভায় ব্যাপক জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিনও শোক প্রকাশ করে ঘোষণা দিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সুবিধা বিনামূল্যে দেওয়া হবে। নিহতদের পরিবারকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ১ লক্ষ টাকা করে অনুদান। তিনি আগামীকাল নিজে কারুর গিয়ে ভুক্তভোগী পরিবার ও আহতদের সঙ্গে দেখা করবেন। দ্য হিন্দু

Tags: কন্যাটিভিকেতামিলতামিল সুপারস্টারথালাপতি বিজয়পদদলিতরাজনীতিলিড বিনোদনশিশুসিনেমা
Previous Post

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয় নেপালের

Next Post

মহাষষ্ঠী দিয়ে সারাদেশে শুরু শারদীয় দুর্গোৎসব

Next Post
শারদীয় দুর্গোৎসবের প্যান্ডেল ও প্রতিমা, মহাষষ্ঠী উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাষষ্ঠী দিয়ে সারাদেশে শুরু শারদীয় দুর্গোৎসব

বৃষ্টির সময় একজন ব্যক্তি ছাতা নিয়ে হাঁটছেন, সড়ক জলাবদ্ধতা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT