চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই নায়িকার আইনি লড়াই, যে উদ্যোগ নিলো শিল্পী সমিতি

৩০ কোটির টাকার মানহানি আইনি নোটিশ মিলে গেল বিনা পয়সায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 পূর্বাহ্ন 29, মে 2024
in বিনোদন
A A
দুই নায়িকা ও একজন শিল্পী সমিতির নেতা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মানহানিকর মন্তব্য করার অভিযোগে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আরেক নায়িকা তমা মির্জা। এর জবাবে পাল্টা ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তমা মির্জাকে আইনি নোটিশ পাঠান মিষ্টি।

এ নিয়ে গত কয়েকদিন নেট দুনিয়া উত্তাল ছিল। সিনেপাড়ায় চলছিল জোর সমালোচনা। বিষয়টি নজরে আসে চলচ্চিত্র শিল্পী সমিতির।

মঙ্গলবার (২৮ মে) বিকালে শিল্পী সমিতির কার্যালয়ে তমা-মিষ্টিকে নিয়ে দুই নায়িকার দ্বন্দ্বের অবসান করেন সংগঠনটির সভাপতি মিশা সওদাগর। এসব তারা লিখিতভাবে সমঝোতা করেন।

এ বিষয়ে তমা মির্জা বলেন, ‘মিষ্টি আমার ছোট বোন, তার ভুল আমি ক্ষমা করেছি। আমরা একে অপরের উপর নির্ভরশীল, তাই আমরা আমাদের সংগঠন শিল্পী সমিতির কার্যালয়ে বসে ভুল বোঝাবুঝির অবসান করেছি।’

তমার সঙ্গে সুর মিলিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘আমাদের মধ্যে কিছুটা ভুল-ভ্রান্তি হয়েছিল। সেই বিষয়ে আমিও ক্ষমাপ্রার্থী। আমাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে সমঝোতা করলাম।’

শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব লিখিত সমঝোতা সম্পর্কে বলেন, আমাদের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে কিছু বিষয় ভিন্ন অভিমতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়। মনোমালিন্যের নিরসনকল্পে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শরণাপন্ন হলে সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টির সুষ্ঠু মীমাংসা হয়। পরে এ বিষয়ে যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব।

মিশা সওদাগর বলেন, যে বিষয়টি হয়েছে ঠিক হয়নি। দুজনই ভুল বুঝতে পেরেছেন। শিল্পী সমিতির মাধ্যমে পুরো বিষয়ের অবসান হয়েছে।

মিষ্টি জান্নাত বলেন, মূলত কিছু ইউটিউবারের উল্টাপাল্টা ক্যাপশন ও আবোলতাবোলভাবে ভিডিও প্রেজেন্টেশনের কারণে এই ভুল বোঝাবুঝি। ভবিষ্যতে যাতে ইউটিউবাররা উদ্ভট ক্যাপশন না দেয় সে জন্য অনুরোধ করব।

Tags: আইনি নোটিশএফডিসিতমা মির্জামিশা সওদাগরমিষ্টি জান্নাতলিড বিনোদনসিনেমা
Previous Post

ইন্টারন্যাশনাল টেলি এওয়ার্ড জিতল সিসিমপুর

Next Post

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে দিনমজুর নিহত

Next Post
কক্সবাজারের সৈকতে বন্য হাতি হাঁটছে, পর্যটক ও স্থানীয়রা আতঙ্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে দিনমজুর নিহত

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেট ২৫ বছরেও এগোয়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT