প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন ছিলো শুক্রবার (২৭ ডিসেম্বর)। এ উপলক্ষে রাবেয়া খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে দিনভর নানান কর্মসূচি পালন করা হয়।
কবর জিয়ারত, শীতবস্ত্র বিতরণ এবং সন্ধ্যায় রাবেয়া খাতুনের জীবন ও কর্ম নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান।
শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম এর স্বাগত বক্তব্যের পর আলোচনা অনুষ্ঠানে খ্যাতিমান কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন রাবেয়া খাতুনের লেখক জীবন নিয়ে বিশদ স্মৃতিকথা তুলে ধরেন।
কথা বলেন, লেখকের জামাতা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, রাবেয়া খাতুনের জ্যেষ্ঠ কন্যা রন্ধনবিদ কেকা ফেরদৌসী, কবি নাসির আহমেদ, প্রকাশক ফরিদ আহমেদ, মাজহারুল ইসলাম, কবি রেজউদ্দিন স্ট্যালিন, আসলাম সানী, রাজু আলীম সহ লেখক সাহিত্যিকগণ তাদের স্মৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানে ‘লাল সবুজ শহরের মানুষ’ এবং অনুবাদ গ্রন্থ ‘স্টোরি অব সুমন এন্ড মিঠু’ নামে রাবেয়া খাতুন এর দুটি গ্রন্থের প্রকাশনার তথ্য জানানো হয়। রাবেয়া খাতুনকে আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে হলে তার লেখার যথাযথ অনুবাদ প্রয়োজন বলে মনে করেন অনুষ্ঠানে আগত অতিথিগণ।









