চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী রেডিও স্টেশন বন্ধ করল তালেবান সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক, নারী
A A
তালেবান সরকারের নারীবিষয়ক রেডিও স্টেশন বন্ধের প্রতিবাদে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের নারী বিষয়ক প্রখ্যাত রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। এছাড়া স্টেশনটির দুইজন পুরুষ কর্মচারীকে আটক করা হয়েছে।

আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি বিবৃতিতে তালেবান সরকারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু নিয়ম লঙ্ঘনের কারণে মঙ্গলবার রেডিও স্টেশনটি বন্ধ করা হয়েছে। এটি সম্প্রচার নীতি লঙ্ঘন এবং লাইসেন্সের অনুপযুক্ত ব্যবহার করেছে। এছাড়াও স্টেশনটি বিদেশে অবস্থিত একটি টিভি স্টেশনকে উপকরণ ও অনুষ্ঠান সরবরাহ করছিল।

রেডিও বেগমের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সহায়তায় জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই)-এর কর্মকর্তারা কাবুলে রেডিও বেগমের অফিসে অভিযান চালিয়েছেন। অভিযানের সময় কম্পিউটার, হার্ড ড্রাইভ এবং ফোন জব্দ করা হয়েছে। রেডিও বেগম কখনও কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল না। স্টেশনটি আফগান নারীদের সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এই ঘটনার পর সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করা সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) ২০২৪ সালে তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানে কমপক্ষে ১২টি মিডিয়া আউটলেট বন্ধ করে দিয়েছে উল্লেখ করে একটি এক্স পোস্টে রেডিও বেগম অবিলম্বে পুনরায় চালুর আহ্বান জানিয়েছে।

Previous Post

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইমরান আরও ৩ মামলায় গ্রেপ্তার

Next Post

যুদ্ধে নিহত সৈনিকের সংখ্যা জানালেন জেলেনস্কি

Next Post
একজন ব্যক্তি শোকপ্রকাশের জন্য সমবেত জনতার মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধে নিহত সৈনিকের সংখ্যা জানালেন জেলেনস্কি

বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলের নাম ও প্রতীক বিষয়ে যা বললো বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT