চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সপ্তাহে যেসব হলে চলছে ‘তালাশ’ ও ‘অমানুষ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 24, জুন 2022
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমা তালাশ ও অমানুষের পোস্টার, জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত সপ্তাহে নব্বইটির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ‘তালাশ’ ও ‘অমানুষ’ নামে দুটি সিনেমা। টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে সার্বিকভাবে হল রিপোর্ট খুব একটা সুবিধা না হলেও রাজধানীর প্রেক্ষাগৃহে বেশ ভালো দর্শক পেয়েছে ছবি দুটি।

ছবি দুটি যারাই দেখছেন, করছেন প্রশংসা। দ্বিতীয় সপ্তাহেও বেশকিছু প্রেক্ষাগৃহে চলছে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ ও অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’।

দ্বিতীয় সপ্তাহে চলছে 'তালাশ' ও 'অমানুষ' সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ ছবি দুটি সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্বিতীয় সপ্তাহে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘তালাশ’ চলছে মোট ১৮টি সিনেমা হলে। অন্যদিকে নিরব-মিথিলা অভিনীত ‘অমানুষ’ চলছে ১৩টি সিনেমা হলে।

ঈদের পর দুটি সিনেমার মুক্তি বেশ আলোচনা তৈরি করে। পরিচালক সৈকত নাসির বলেন, সিনেমার গল্প ও গান দর্শকদের মুগ্ধ করেছে। এ সিনেমার মাধ্যমে আদরকে নায়ক হিসেবে দর্শকরা গ্রহণ করেছেন। যারা ছবি দেখছেন প্রশংসা করছেন। বুবলী আপুও দুর্দান্তভাবে নিজেকে হাজির করেছেন। সবকিছু মিলিয়ে ‘তালাশ’ থেকে আমরা প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি।

‘অমানুষ’ ছবির নায়ক নিরব। এ সিনেমায় একজন ডাকাতের চরিত্রে অভিনয় করে তিনি বেশ আলোচনায় এসেছেন। নিরব বলেন, ছবি মুক্তির পর থেকেই বৃষ্টি ও বন্যা শুরু হয়ে যায়। তারপরও দর্শক সিনেমা হলে গিয়ে ছবিটি দেখছেন। এটা তৃপ্তি দিচ্ছে।

তিনি বলেন, আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালিখি হচ্ছে। ভালো লাগছে, আশা করছি ঈদ পর্যন্ত অমানুষ চলবে বিভিন্ন সিনেমা হলে।

Tags: অনন্য মামুনঅমানুষআদর আজাদতালাশনিরববুবলীলিড বিনোদনসিনেমাসৈকত নাসির
Previous Post

কোভিড ভ্যাকসিনে বেঁচেছিল প্রায় ২ কোটি প্রাণ: গবেষণা

Next Post

‘পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে থাকছে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা’

Next Post
প্রধানমন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

'পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে থাকছে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা'

বৃষ্টির সময় মানুষজন ছাতা ব্যবহার করে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার বৃষ্টির সম্ভাবনা কম, সোমবার থেকে বৃষ্টিপাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT