চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 08, ডিসেম্বর 2022
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে মো: তোফাজ্জল হোসেন মিয়া ৮ ডিসেম্বর ২০২২ তারিখে দায়িত্বভার গ্রহণ করেছেন। সরকারের অন্যতম সর্বোচ্চ এ পদে যোগদানের পূর্বে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, মহাপরিচালক ইত্যাদি পদে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো: তোফাজ্জল হোসেন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি দীর্ঘদিন মাঠ প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা, কুমিল্লা এবং পঞ্চগড়-এ তিনটি জেলার জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ইত্যাদি পদেও তার কাজ করার বিস্তৃত ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে। তার উপর ন্যস্ত সরকারী দায়িত্ব পালনে উল্লেখযোগ্য কৃতিত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ তিনি সরকার কর্তৃক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

দেশে ও বিদেশে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ হয়েছেন মো: তোফাজ্জল হোসেন মিয়া। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হতে ‘Leadership’ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। এ প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে বিশেষ সম্মানজনক পুরস্কারে ভূষিত করে। ভূমি ব্যবস্থাপনা, সরকারী প্রকল্প ব্যবস্থাপনা, সুশাসন, আইন ও প্রশাসন ইত্যাদি বিষয়েও তিনি স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

মো: তোফাজ্জল হোসেন শিক্ষাগত জীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়া, পরবর্তীতে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় হতে Early Childhood Development (ECD) বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

Tags: মুখ্য সচিব
Previous Post

পোস্টার-ট্রেলার দেখে কড়া সমালোচনা, নায়িকার জবাব

Next Post

গণসমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম চায় বিএনপি

Next Post
বিএনপি নেতারা গণসমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম চায়. Channel i News - চ্যানেল আই নিউজ

গণসমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম চায় বিএনপি

নয়াপল্টন এলাকায় পুলিশ মোতায়েন ও জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি কার্যালয় সিলগালা, নয়াপল্টন এলাকা ঘিরে রেখেছে পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT