চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাজউদ্দীনের জন্মশতবর্ষে ‘মুক্তিযুদ্ধের অনিবার্য সারথী’ শীর্ষক অনুষ্ঠান কাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 22, জুলাই 2025
in বাংলাদেশ
A A
তাজউদ্দীনের জন্মশতবর্ষে 'মুক্তিযুদ্ধের অনিবার্য সারথী' অনুষ্ঠানে জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মশতবর্ষ উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের অনিবার্য সারথী‘ শীর্ষক অনুষ্ঠান কাল উদযাপন করা হবে।

বুধবার (২৩ জুলাই) বিকাল ৫টায় সাহিত্য কাগজ কালের ধ্বনির আয়োজনে বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটরিয়ামে ‘মুক্তিযুদ্ধের অনিবার্য সারথী, শতবর্ষে তাজউদ্দীন আহমদ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

তাজউদ্দীন আহমদের ১০০তম জন্মদিন কাল। ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

তাজউদ্দীনের জন্মশতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

এছাড়া এই অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন  অধ্যাপক মোরশেদ শফিউল হাসান, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, সাংবাদিক কাজল রশীদ শাহীন, গবেষক আলমগীর খান, সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখবেন সংগঠক আলমগীর কবির। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করবেন সাংবাদিক শুভ কিবরিয়া।

এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন লেখক গওহার নঈম ওয়ারা, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, কথাসাহিত্যিক জাকির তালুকদার, অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান।

তাজউদ্দীন আহমদ  ছাত্রজীবনেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে এদেশে ভাষার অধিকার, অর্থনৈতিক মুক্তি এবং সাম্প্রদায়িকতা বিরোধী যত আন্দোলন হয়েছে তার প্রত্যেকটিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে পাকিস্তানের জেলে বন্দি থাকাকালীন মুক্তিযুদ্ধে নেতৃত্বের মূল দায়িত্ব অর্পিত হয় তাজউদ্দীন আহমদের ওপর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধে সফল ভূমিকা পালন করেন তিনি। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাজউদ্দীন আহমদ। এরপর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব নেন তিনি। পরবর্তীতে তাঁর নির্দেশে ১৯৭৪ সালের ২৬ অক্টোবর তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাজউদ্দীন আহমদকেও গৃহবন্দী করা হয়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকাবস্থায় জাতীয় আরও তিন নেতা এএইচএম কামরুজ্জামান, এম মনসুর আলী ও সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে তাজউদ্দীন আহমদকে নির্মমভাবে হত্যা করা হয়।

জুলাই গণ অভ্যুত্থানেও তাজউদ্দিন আহমদের সমাজ ভাবনা অনুসরণ করার মত। সমাজ, রাষ্ট্র, মুক্তিযুদ্ধ এমন নানান বিষয়ে উপলক্ষে অনুষ্ঠানে প্রকাশিত স্মরণিকা ‘অনিবার্য তাজউদ্দীন আহমদ’ সংকলনের মোড়ক উম্মোচন করা হবে। এই অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

Previous Post

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রেড ক্রিসেন্ট’র জরুরি সহায়তা

Next Post

দুই ইউরোপিয়ান কাপজয়ী লিভারপুল সাবেকের প্রয়াণ

Next Post
লিভারপুলের সাবেক ফুটবলার জর্জ ব্যালান্সের স্মরণে ফুটবল মাঠে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ইউরোপিয়ান কাপজয়ী লিভারপুল সাবেকের প্রয়াণ

পুলিশের লাঠিপেটায় আহত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ের সামনে পুলিশের লাঠিপেটায় ৭৫ শিক্ষার্থী আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT