চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামজাকে সিলেটি ভাষা শেখাবেন তাজউদ্দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 09, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
একজন যুবক বাংলাদেশ পতাকা হাতে ফুটবল মাঠে দাঁড়িয়ে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরীর। লাল-সবুজের দলে তাকে সতীর্থ হিসেবে পেতে বেশ মুখিয়ে বাংলাদেশের ফুটবলাররা। হামজার বাড়ি সিলেটে, তাকে সিলেটি ভাষা শেখাতে চান জাতীয় দলের ফুটবলার তাজউদ্দিন।

ভারত ম্যাচ সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছে লাল-সবুজের দল। রোববার অনুশীলন শেষে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় তাজউদ্দিন জানান ইচ্ছের কথা।

সিলেটের ফুটবলার বলেন, ‘আগেও সৌদি আরবে এসেছি। অনুশীলন ভালো হচ্ছে। কোচ অনেককিছু শেখাচ্ছেন। আমার সর্বোচ্চ দিয়ে দলে টিকে থাকার চেষ্টা করছি। হামজা ভাই আসলে সিলেটি ভাষায় কথা বলবো। তাকে শেখাবো। যদিও উনি অনেক জানেন। অনেক রোমাঞ্চিত যে হামজা ভাইয়ের সাথে ড্রেসিংরুম শেয়ার করবো।’

চোট কাটিয়ে দলে অনেকদিন পর ফিরেছেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। ভারত ম্যাচে সুযোগ পেলে নিজেকে তুলে ধরতে চান। বলেছেন, ‘চোট কাটিয়ে আসলাম অনেকদিন পর। ভালো লাগছে। এখানকার কন্ডিশন আলাদা। ভারতের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য অনুশীলন চলছে। অনুশীলনে আরও একটু নিজেকে তুলে ধরতে চাই।’

Tags: বাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টসহামজা
Previous Post

নাঈমের ১৭৬ রানে প্রাইমের রেকর্ড, তামিমের সেঞ্চুরিতে জিতেছে মোহামেডান

Next Post

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা নিয়ে নতুন নির্দেশনা

Next Post
পদ্মা সেতুতে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য নতুন নির্দেশনা কার্যকর. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা নিয়ে নতুন নির্দেশনা

ভারতীয় ক্রিকেটাররা একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিউইদের হারিয়ে রোহিতের ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT