চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটিতে প্রথমবার তাহসান, তাও ক্রিকেটার বেশে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 03, জুন 2024
in বিনোদন
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি চরকির ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি অন্য রকম ছবি, যেখানে দেখা যায় একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। ছবির ওপরে লেখা ‘কে আসছে চরকিতে?’

আর এর পর থেকেই সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট নিয়ে চলতে থাকে নানা রকম গুঞ্জন। অবশেষে সোমবার (৩ জুন) চরকি নিশ্চিত করে যে পোস্টের সেই রহস্যময় ক্রিকেটার হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা ‘তাহসান খান’।

অভিনেতা হিসেবে তাকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এই প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে ওটিটি প্লাটফর্মে।

আরিফুর রহমানের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’ নিয়ে প্রথমবারের মতো ওটিটিতে আসছেন ‘তাহসান’ এবং এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে।

তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করেনি চরকি। কিন্তু জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প।

শিগগির চরকিতে আসছে চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’। সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ আরও অনেকে।

Tags: আবরার আতহারচরকিতাসনুভা তিশাতাহসাননাজিয়া হক অর্ষাপার্থ শেখবাজিমনোজ প্রামাণিকমিম মানতাসারাফিয়াত রশিদ মিথিলালিড বিনোদনশাহাদাৎ হোসেন
Previous Post

‘সবাই জানে পাকিস্তানের ব্যাটিং দুর্বল’

Next Post

আম্বানিদের পার্টিতে ‘গরীবের জনি ডেপ’ বলে শাহরুখকে কটাক্ষ!

Next Post
শাহরুখ খান ও অন্যান্য অতিথিরা পার্টিতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আম্বানিদের পার্টিতে ‘গরীবের জনি ডেপ’ বলে শাহরুখকে কটাক্ষ!

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গাবালী উপজেলা নির্বাচনে সেই তিন প্রার্থী হাইকোর্টে বৈধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT