চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ‘লাইভ’ নিয়ে যা বললেন তাহসান-ফারিণ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 02, মার্চ 2024
in বিনোদন
A A
তাহসান ও ফারিণ প্রেস কনফারেন্সে বসে আছেন, microphones ও পানি বোতল পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

দু’দিন আগে (২৮ ফেব্রুয়ারি) নিজেদের ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও ক্লিপ আপলোড করেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ। ঘণ্টাখানেক পর দুজনেই সেই ক্লিপটি ডিলিট করে দেন।

কী উদ্দেশে সেই ভিডিও, আবার তা ডিলিট করলেন? শুক্রবার (১ মার্চ) বিকেলে সেই লাইভ প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে পাওয়ার মিডিয়া!

এ বিষয়ে তাহসান খান বলেন, ‘‘আপনারা হয়তো একটা লাইভে দেখেছেন আমরা কোথাও আটকা পড়েছিলাম। আমরা আসলে আটকা পড়িনি, এ কথাটা বলতে এসেছি। আমরা আসলে বলতে এসেছি, আমরা ভালো আছি। আসলে কি ঘটনা ঘটেছিল সেটা আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন। আজকে আসলে সেই সুযোগটা নেই। আজকে আমরা পুরোটা এক্সপ্লেইন করতে পারব না। আমাদের হাতে বিষয়টা আসলে নেই।’’

একটি জুতার শো রুম থেকে লাইভটি হয়। কী ছিলো তাহসান-ফারিয়ার সেই ভিডিওতে?

ভিডিওটি দেখে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেটিতে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। অন্যদিকে, তাসনিয়া ফারিণও লাইভ ভিডিও আপলোড এর একঘণ্টা পর তার প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন ‌‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম।’

শুক্রবার সংবাদ সম্মেলনেও বিষয়টি খোলাসা করেননি তাহসান-ফারিণ। তাহসান শুধু জানিয়েছেন,“এবার ঈদে আমার ও ফারিণের গাওয়া একটি গান আসছে। গানের অলরেডি রেকর্ডিং হয়ে গেছে। সেই গানের জন্য ভিডিও শুটিং করতে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। সে হিসেবে আমরা একটা স্টোরে গিয়েছিলাম। আজকে এতটুকুই বলতে পারি।”

বুঝতে বাকি নেই, গানের খবরটি বেশী মানুষের কাছে পৌঁছে দিতেই হয়তো প্রচারণার এমন কৌশল বেছে নিয়েছেন তাহসান-ফারিণ!

Tags: তাহসানফারিণলিড বিনোদনসিনেমা
Previous Post

বেঙ্গালুরুর ক্যাফেতে বোমা হামলার ঘটনায় অপরাধীর ছবি প্রকাশ

Next Post

কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় পরীক্ষা দিতে না পেরে ছাত্রের আত্মহত্যা

Next Post
ছাত্রের আত্মহত্যার জন্য দেরি হওয়ায় পরীক্ষা দিতে না পারার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় পরীক্ষা দিতে না পেরে ছাত্রের আত্মহত্যা

বড় কুকুরের মুখের ছবি, শান্ত ও সতর্ক দৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

পোষা কুকুরের আক্রমণের শিকার ৭ বছরের শিশু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT