চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নৃত্যানুষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2023
in শিক্ষা, শিল্প সাহিত্য
A A
নৃত্য পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের আয়োজনে  ‘ছন্দে রবির আলো’  শিরোনামে নৃত্যানুষ্ঠান হয়েছে। মঙ্গলবার ৫ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্য পরিবেশনায় অংশ নেয় নৃত্যকলা বিভাগের রিসোর্স পারসন সাজু আহমেদ (কথক), প্রভাষক মনোমী তানজানা অর্থী (মনিপুরী), প্রভাষক হাসান ইশতিয়াক ইমরান (কথক), অতিথি শিল্পী জুয়েইরিয়াহ মৌলি (ভরতনাট্যম) এবং নৃত্যকলা বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পুরোধা ব্যক্তিত্ব রবিন খান বলেন, সাংস্কৃতিক বিবর্তনের প্রেক্ষাপট ও পটভূমি এবং  নৃত্যের বিভিন্ন ধারার বিকাশে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পাঠদানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে । নৃত্যকলা বিভাগ প্রথমবারের এ আয়োজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ ও আত্মপ্রত্যয়ী হয়ে সৃজনশীল পেশাজীবী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, যেকোন শিল্পকে সমৃদ্ধ করতে প্রয়োজন চর্চা এবং উচ্চতর পর্যায়ে শিক্ষাদান। নৃত্যকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে ‘ছন্দে রবির আলো’ নৃত্যানুষ্ঠান আয়োজন এই চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

নৃত্যানুষ্ঠান ‘ছন্দে রবির আলো’ প্রযোজনার সমন্বয়কারী ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের রিসোর্স পারসন নৃত্যগুরু সাজু আহমেদ বলেন,  নৃত্যশিল্পের বিকাশে এবং শিক্ষার্থীদের মাঝে উচ্চতর শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ নৃত্যানুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. লে. কর্নেল মাহমুদ উল আলম (অব.), বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা এবং নৃত্যাঙ্গনের আমন্ত্রিত অতিথিরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ভিন্নধারার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। মনন ও দর্শনের বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র। সমাজ-উন্নয়ন, শিক্ষাচিন্তা, ব্যবস্থাপনা-ভাবনা, সংস্কৃতিচর্চা ও নানা সৃজনশীল কর্মে নোবেলবিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের পাথেয়। বর্তমানে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ফ্যাশন ডিজাইন ও বিবিএ  বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে।

Previous Post

সাগরের তলদেশে মিলল রহস্যময় স্বর্ণের ডিম!

Next Post

ভারতের রান চাকায় বাধা হল বৃষ্টি

Next Post
ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি নিচ্ছেন, বৃষ্টির কারণে খেলা বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রান চাকায় বাধা হল বৃষ্টি

অভিনেতা ও চিকিৎসক একসঙ্গে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে শুয়ে আফজাল নিলেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT