চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ায় তীব্র সমালোচনার মুখে আইসিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 25, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য অনুরোধ করেছিল বিসিবি। তবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির এমন সিদ্ধান্ত’র সমালোচনা ক্রিকেট বিশ্বজুড়ে। ‘দ্বিমুখী নীতি’ অনুসরণ করে খেলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলেও অভিযোগ উঠেছে।

গত শনিবার বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করে নতুন সূচি ঘোষণা করে আইসিসি। এ ঘটনাকে বিশ্ব ক্রিকেটের জন্য এক ‘হতাশাজনক মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। সংগঠনটি বলছে, খেলাটিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করতে স্টেকহোল্ডারদের এখন একযোগে কাজ করার সময় এসেছে।

রোববার বিবৃতিতে ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী টম মফ্যাট বলেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার এবং ক্রিকেটের শীর্ষ এই আসরে একটি গুরুত্বপূর্ণ দেশের অনুপস্থিতি আমাদের খেলা, বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের জন্য এক বেদনার মুহূর্ত। বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে।’

ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ম্যাফট বলেন, ‘বিভেদ বা বর্জনকে চেপে বসতে না দিয়ে আমরা ক্রিকেট বিশ্বের নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন গভর্নিং বডি, লিগ ও ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে মিলে খেলাটিকে ঐক্যবদ্ধ করতে কাজ করেন।’

ম্যাফট আরও বলেন, ‘ক্রিকেটে বিভিন্ন চুক্তি মেনে না চলা এবং ক্রিকেটার ও তাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনার অভাব নিয়ে ডব্লিউসিএ উদ্বিগ্ন। এটি বিশ্বজুড়ে ক্রিকেটের বর্তমান পরিচালনা পদ্ধতির বড় ধরনের ত্রুটিগুলোই সামনে আনছে। এসব সমস্যার সমাধান না হলে খেলার প্রতি আস্থা ও ঐক্য নষ্ট হবে এবং দীর্ঘমেয়াদে ক্রিকেটের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।’

আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটাররাও। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেনে পাকিস্তানের কিংবদন্তি সাবেক শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের খেলোয়াড় এবং তাদের কোটি কোটি ভক্ত সম্মান পাওয়ার যোগ্য- দ্বিমুখী নীতি নয়। আইসিসির উচিত সেতু তৈরি করা, তা পুড়িয়ে ফেলা নয়।’

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, রাজনৈতিক ও নিরাপত্তা অজুহাতে ভারত সেখানে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। পরে আইসিসি ভারতের জন্য ‘হাইব্রিড মডেল’ গ্রহণ করে, যেখানে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হয়। তার আগে এশিয়া কাপও একইভাবে হাইব্রিড মডেলে খেলে ভারত।

সে বিষয়টি সামনে এনে অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার জেসন গিলেস্পি কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে যে কেন বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের বাইরে খেলতে পারল না? আমার মনে পড়ছে, ভারত পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তাদের সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। কেউ কি এটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেন?’

নিন্দা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। এমনকি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে বলেও হুমকি দিয়েছেন। বলেন,‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়। পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমাদের অবস্থানও (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সেটাই হবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাব। এটা সরকারের সিদ্ধান্ত।’

নাকভি আরও বলেন, ‘সরকার যদি পাকিস্তানকে বিশ্বকাপে খেলা থেকে বিরত রাখে, তবে হয়তো আইসিসি (স্কটল্যান্ডের পর) ২২তম কোনো দল নিয়ে আসবে। এটা সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করছে।’

Tags: আইসিসিআফ্রিদিগিলেস্পিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানলিড স্পোর্টস
Previous Post

জামায়াতের সঙ্গে আমেরিকার গোপন আঁতাত হয়েছে: মির্জা ফখরুল

Next Post

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ: অভিবাসন এজেন্টদের শহর ছাড়ার দাবি

Next Post
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ: অভিবাসন এজেন্টদের শহর ছাড়ার দাবি

নির্বাচনে নমিনেশন পাওয়া নিয়ে ইয়াশ-নীহার নাটক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT