চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ ২১ জানুয়ারির মধ্যে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 অপরাহ্ন 18, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা, তা নিশ্চিত নয় এখনও। তবে ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিতে বিসিবিকে সময়সীমা বেধে দিয়েছে আইসিসি, খবর ক্রিকইনফোর।

সংবাদমাধ্যমটি বলছে, গত শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বিসিবিকে এই সময়সীমা বেধে দেয়া হয়। বৈঠকে বিসিবি বাংলাদেশ দলের ভারতে ভ্রমণ এবং খেলার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করেছে। ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ার বিষয়টিতে অটল ছিল, বিকল্প ভেন্যু হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কার খেলতে চেয়েছিল। তবে আইসিসি জানিয়েছে, সময়সূচী পরিবর্তন করবে না তারা, যেখানে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে।

প্রায় তিন সপ্তাহ ধরে চলমান ইস্যুটি এখনও আলোর মুখ দেখেনি। গত ৪ জানুয়ারি বিসিবি প্রথমবার উদ্বেগের কথা জানায় আইসিসিকে। অথচ, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে গড়াবে বিশ্বকাপ। আসরের প্রথম দিনেই বাংলাদেশর ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, কলকাতায়। একই ভেন্যুতে পরবর্তী দুটি ম্যাচ ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। এবং শেষ ম্যাচে মুম্বাইতে নেপালের বিপক্ষে খেলার কথা রয়েছে।

শনিবারের বিসিবির আরও একটি প্রস্তাব নাকোচ করে দিয়েছে আইসিসি। বাংলাদেশকে গ্রুপ বি-তে স্থানান্তরিত করার এবং আয়ারল্যান্ডের সাথে স্থান পরিবর্তন করার বিষয়ে অনুরোধ করেছিল বিসিবি। তবে আইসিসি তাতে সম্মত হয়নি। আইসিসি বিসিবিকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশের জন্য কোনও নিরাপত্তা হুমকি নেই।

একটি স্বাধীন নিরাপত্তা সংস্থার অধীনে অংশগ্রহণকারী ২০টি দলের কাছে আইসিসি নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ জানিয়েছে। যেখানে ভারতে সামগ্রিক হুমকির মাত্রা মাঝারি থেকে উচ্চতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে কোনও দলের জন্য সরাসরি, নির্দিষ্ট কোনও হুমকি নেই বলে উল্লেখ করেছে।

আলোচনায় অংশ নেয়া সুত্রের বরাতে ক্রিকইনফো বলেছে, ‘আইসিসি বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করবে। বাংলাদেশ ভারত ভ্রমণে অস্বীকৃতি জানায়, তাহলে আইসিসি সম্ভাব্য একটি নতুন দলকে যুক্ত করবে, যা বর্তমান র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ড হবে।

বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএলের দল থেকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসিকে একটি চিঠি পাঠিয়ে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, যে অবস্থানে এখনও অটল বাংলাদেশ।

Tags: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
Previous Post

এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না: আসিফ মাহমুদ

Next Post

এক নজরে বিপিএল প্লে-অফে কে কার প্রতিপক্ষ

Next Post

এক নজরে বিপিএল প্লে-অফে কে কার প্রতিপক্ষ

ভারতকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জিতলো নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT