চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের মুখোমুখির এখনই ভালো সময়

বলছেন রোভম্যান পাওয়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 12, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেট দল একত্রিত হয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের কাছে ৮৪ রানের পরাজয়ে বিশ্বকাপ অভিযানে শুরুতে বিপদে পড়েছে নিউজিল্যান্ড। সুপার এইটে যাওয়ার রাস্তাটা এখন দলটির জন্য বেশ কঠিন। কিউইদের বিপক্ষে এমন সময়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার ভালো সময়, মনে করছেন অধিনায়ক রোভম্যান পাওয়েল।

টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আসরের নবাগত পাপুয়া নিউগিনির সঙ্গে ঘাম ঝরানো জয় পায় ক্যারিবীয় দল। ৬ বল হাতে রেখে স্বাগতিকরা ৫ উইকেটে জেতে। পরের ম্যাচে অবশ্য আরেক নবাগত উগান্ডাকে উড়িয়ে ১৩৪ রানের বিশাল জয় তোলে ওয়েস্ট ইন্ডিজ।

ত্রিনিদাদে বুধবার ম্যাচের আগে পাওয়েল বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার যদি ভালো কোনো সময় থাকে, সেটা এখন। যেমনটা বললেন, তারা কিছুটা অপ্রস্তুত। সত্যিই ওরা বেশ চাপে আছে। কারণ তারা আসরে এগিয়ে যাবে কিনা, এই ম‍্যাচ ঠিক করে দেবে। আমরা নিউজিল্যান্ডের দিকে মনোযোগ দিচ্ছি না। আমাদের কী করণীয়, সেদিকে আমাদের মনোযোগ।’

পাওয়েল অবশ্য মনে করছেন, বড় দলের বিপক্ষেও নিজেদের পারফরম্যান্স বজায় থাকা উচিত। একবছরেরও বেশি সময় ধরে দলটি টি-টুয়েন্টি ফরম্যাটে ভালো ফল করে টুর্নামেন্টে হাজির হয়েছে।

‘যদি গতবছরের দিকে তাকান, ১২-১৪ মাস ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো টি-টুয়েন্টি ক্রিকেট খেলেছে। এই বিশ্বকাপে সামনে অনেক কঠোর পরিশ্রম অপেক্ষা করছে। তাই আশা করি, আমরা সেই কঠোর পরিশ্রমটি দেখাতে পারব।’

সবশেষ বিশ্বকাপে প্রথম রাউন্ড পেরিয়ে সুপার টুয়েলভে পা রাখতে পারেনি ক্যারিবীয় দল। অতীতের তিক্ত অভিজ্ঞতা পাশ কাটিয়ে নিজেদের ক্যাবিনেটে তৃতীয় টি-টুয়েন্টি বিশ্বকাপ ট্রফি রাখা এখন তাদের উদ্দেশ্য। পাওয়েল ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে আর্থিক উন্নতির দিকেও জোর দিলেন।

‘যখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুবিধাগুলো দেখেন, তখন এটা বিশাল সুবিধা। এটিকে যদি আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখেন, তবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে অর্থনৈতিক সমৃদ্ধি হবে। এতগুলো দ্বীপের জন্য আন্তর্জাতিক ক্রিকেট এবং এতো ভালো মানের আন্তর্জাতিক ক্রিকেট পাওয়া অনেক উপকারী। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের লোককাহিনীতে আমাদের জন্য এটি উপকারী। শুধু আমি অধিনায়ক হিসেবে নয়, বরং এমন অর্জন সব ছেলেরা মনে রাখবে।’

Tags: ওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ড২৪পাওয়েললিড স্পোর্টস
Previous Post

রোনালদোর অনুশীলন দেখতেই লাখ টাকা সাবাড়

Next Post

চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যেতে সেনাপ্রধানের আহ্বান

Next Post
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যেতে সেনাপ্রধানের আহ্বান

জাতীয় ঈদগাহে প্রধান জামাতের জন্য ব্যাপক জনসমাগম, সকাল সাড়ে ৭টায় শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT