চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের নিয়ে মহারণে নামতে পারে ভারত-পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 09, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
Pakistani and Indian cricket players smiling on the field. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের শুরুটা হয়েছে ভিন্নরূপে। আয়ারল্যান্ডকে হারিয়ে টিম ইন্ডিয়া যেখানে দুর্দান্ত অভিযান শুরু করেছে, সেখানে পাকিস্তানের সঙ্গে ঘটেছে উল্টো। যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে শুরু করেছে বাবর আজমের দল। তাতে সুপার এইটে ওঠার লড়াইয়ে থাকতে ভারতের বিপক্ষে জয়ই আবশ্যক হয়ে উঠেছে। হাই-ভোল্টেজ ম্যাচের আগে দেখে নেয়া যাক দুদলের সম্ভাব্য একাদশ।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই।

চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পারেননি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। চোট সেরে ওঠায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তার খেলা নিশ্চিতই। তবে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের জন্য বাদ পড়তে পারেন উইকেটরক্ষক-ব্যাটার আজম খান।

এদিকে পাকিস্তান ম্যাচের আগে নেট অনুশীলন করার সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পরে ফিজিওর সহযোগিতায় কিছু সময় পরে আবারও অন্যপ্রান্ত থেকে ব্যাটিং অনুশীলন করেন তিনি। সেই চোটের প্রভাব ম্যাচে না পড়ার সম্ভাবনাই বেশি।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রিশভ পান্ট (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহ।

Tags: আজম খানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪বাবরভারত-পাকিস্তানভারত২৪যুক্তরাষ্ট্ররোহিতলিড স্পোর্টস
Previous Post

নিউইয়র্কে ম্যাচ টিকিট ও বাংলাদেশের টিম জার্সি কেনার ধুম

Next Post

কুবরার ৫ উইকেট, পিংকির ২ রানের আক্ষেপ

Next Post
ক্রিকেট পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবরার ৫ উইকেট, পিংকির ২ রানের আক্ষেপ

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও অতিথিরা এক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিপ্যাব-এর সভাপতি হলেন আরশাদ আদনান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT