চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের কাছে এমন হারের কারণ জানালেন উইন্ডিজ অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 24, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের সামনে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে দাপট দেখিয়ে গ্রুপপর্ব পেরিয়ে সুপার এইটে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে জয় পেলেও হারকে সঙ্গী করতে হয়েছে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার কাছে। সবশেষ প্রোটিয়াদের বিপক্ষে জয়ের আশা জাগিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখলেও শেষপর্যন্ত সফল হতে পারেনি। হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। এমন হারের জন্য ব্যাটারদের ব্যর্থতার কথা টানলেন ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সোমবার বৃষ্টিবিঘ্নিত খেলায় টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় পাওয়েলের দল। বৃষ্টি আইনে কমে আসা লক্ষ্যে ৩ উইকেট ও ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সাউথ আফ্রিকা।

হারের কারণ ব্যাখ্যায় ৩০ বর্ষী পাওয়েল বলছেন, ‘ছেলেদের কৃতিত্ব দিতে হবে, তারা শেষপর্যন্ত লড়াই করে গেছে। এমন একটি দিন যে, ব্যাটারদের পারফরম্যান্স ভুলে যেতে চাইবেন। ইনিংসের মাঝের সময়টা খুবই বাজে ব্যাটিং করেছি। তবে উইকেট সহজ ছিল না, বিশেষ করে শুরুর দিকটা।’

‘নিজেদের মাঝের ওভারগুলোতে তারাও ক্রমাগত উইকেট হারিয়েছে। বোলাররা সোজা হয়ে দাঁড়াতে দেয়নি। এমন বোলিং প্রশংসার দাবিদার। বোলিংয়ে নামার আগে নিজেরা বলেছিলাম, সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে। সেটাই করেছি। ১৩৫ রানের পুঁজি নিয়েও আমরা চেষ্টা করে গেছি।’

Tags: ওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাওয়েলমার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
Previous Post

‘আমরা এখনও সেরা ক্রিকেট খেলিনি’

Next Post

ভারতের লোকসভার প্রথম অধিবেশনে প্রতিবাদ-বিক্ষোভ

Next Post
ভারতের লোকসভার প্রথম অধিবেশনে প্রতিবাদ-বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের লোকসভার প্রথম অধিবেশনে প্রতিবাদ-বিক্ষোভ

বয়স পেরিয়ে রুনা লায়লা সম্মাননা গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারে ৬০ পেরিয়ে রুনা লায়লা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT