চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-ইংল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে খেলবে যে দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 অপরাহ্ন 27, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ ক্রিকেটের জন্য প্রস্তুত মাঠ ও স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচে আগে থেকেই ছিল বৃষ্টির শঙ্কা। লড়াই গড়ানোর আগেই গায়ানা ভেসেছে বৃষ্টিতে। রোদ-বৃষ্টির লুকোচুরির লড়াইয়ে খেলা কখন শুরু হবে তা নিশ্চিত নয়।

গায়ানা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার সময় মাঠের লড়াই। আটটায় টস গড়ানোর কথা থাকলেও কয়েকদফা বৃষ্টিতে এখনো হয়নি তা।

দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডেও রাখেনি আইসিসি। পরিবর্তে ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ নির্ধারিত সময়ে খেলা শুরু হলে ৪ ঘণ্টা ১০ মিনিট সময় নষ্টের জন্য কোনো ওভার কমানো হবে না। এর মধ্যে খেলা শুরু করা না গেলে পরিস্থিতি বিবেচনায় ম্যাচের দৈর্ঘ্য কমতে থাকবে। তবে ম্যাচের ফলাফলের জন্য দুই দলকে অন্তত ১০ ওভার করে খেলতে হবে।

তাতে হলে ব্যর্থ হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। খেলা না গড়ালে ফাইনালে যাবে ভারত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ বাতিল হলে সুপার এইট পর্বে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলটি যাবে ফাইনালে। সুপার এইটে ইংল্যান্ডের চেয়ে (৩ ম্যাচে ৪) পয়েন্ট টেবিলে এগিয়ে ছিল ভারত (৩ ম্যাচে ৬)।

বৃষ্টির কারণে সেমিফাইনালে ইংলিশদের আগেও আছে বেদনায় ডুবে যাওয়ার ইতিহাস। সিডনিতে ২০২০ সালে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ায়নি। রিজার্ভ ডে না থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবিধা পেয়ে ভারতের মেয়েরা ফাইনালের ছাড়পত্র পায়। গ্রুপ রানার্সআপ হওয়ায় ভুক্তভোগী হয় ইংল্যান্ড। এবারও ঘটতে পারে একই!

Tags: ইংল্যান্ড২৪গায়ানাটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪
Previous Post

টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বর্তমান সরকারের অঙ্গীকার: তথ্য প্রতিমন্ত্রী

Next Post

আমের বিশ্ব ব্র্যান্ডিংয়ে কাজ করছে কৃষি মন্ত্রণালয়

Next Post
বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় আমেরের বিশ্ব ব্র্যান্ডিংয়ে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমের বিশ্ব ব্র্যান্ডিংয়ে কাজ করছে কৃষি মন্ত্রণালয়

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী Toss, খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে ব্যাটে আমন্ত্রণ ইংল্যান্ডের, একাদশে যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT