চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালকে এক রানে হারিয়ে অঘটন থেকে বাঁচল প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 পূর্বাহ্ন 15, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট করে বল পাঠাচ্ছে, উইকেটের সামনে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক অঘটন ও নাটকীয়তার জন্ম দেয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে এবার চমকেই দিচ্ছিল নেপাল। প্রথম দল হিসেবে সুপার এইটের টিকিট কাটা সাউথ আফ্রিকাকে কাঁদিয়েই ছাড়ছিল। জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও অবশ্য মেনে নিতে হয়েছে পরাজয়। রুদ্ধশ্বাস ম্যাচে এক রানের জয়ে অল্পের জন্য অঘটন থেকে বেঁচে যায় প্রোটিয়ারা।

সেন্ট ভিনসেন্টে শনিবার ভোরে টসে হেরে ব্যাটিংয়ে নামা প্রোটিয়ারা ৭ উইকেটে কেবল ১১৫ রানের সংগ্রহ পায়। জবাবে নেপাল ৭ উইকেটে ১১৪ রানে থামলে জয়বঞ্চিত হয়।

ডি-গ্রুপে চার ম্যাচের সবকটি জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করা সাউথ আফ্রিকা সুপার এইট পর্ব শুরু করবে। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ। তিন ম্যাচে এক জয়ে নেদারল্যান্ডস ২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নেপাল ও শ্রীলঙ্কার তিন ম্যাচে এক পয়েন্ট।

লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে কুশল ভুর্টেল ও আসিফ শেখ ৩৫ রান যোগ করেন। তাবরাইজ শামসির করা অষ্টম ওভারের দ্বিতীয় বলে ১৩ রান করা ভুর্টেল বোল্ড হলে জুটি ভাঙে। দুই বল পরই শামসি রানের খাতা না খোলা নেপালি অধিনায়ক রোহিত পাউডেলকে সাজঘরে ফেরান।

তৃতীয় উইকেটে উইকেটরক্ষক ব্যাটার আসিফ শেখ এবং অনিল কুমার সাহ নেপালকে অবিশ্বাস্য জয়ের পথে এগিয়ে নিতে থাকেন। এইডেন মার্করামের বলে মার্কো জানসেনের তালুবন্দি হয়ে ২৭ রানে বিদায় নেন অনিল। ভেঙে যায় ৫০ রানের জুটি।

শেষ তিন ওভারে নেপালের জয়ের জন্য দরকার ছিল ১৮ রান, হাতে তখনো ছিল ৭ উইকেট। শামসির ১৮তম ওভারের তৃতীয় ডেলিভারিতে আসিফের গ্লাভসে হালকা বল ছুঁয়ে তা কুইন্টন ডি ককের গ্লাভসবন্দি হয়। তাতে দীপেন্দ্র সিং আইরি ৬ রানে ক্রিজ ছাড়তে বাধ্য হন। ওভারের শেষ বলে ৪৯ বলে ৪টি চার ও এক ছক্কায় ৪২ রানের ইনিংস খেলা আসিফ বোল্ড হলে নেপালিদের জয়ের আশা ফিকে হয়ে যায়।

এনরিখ নর্টজের করা ১৯তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফেরেন কুশল মাল্লা। প্রথম চার বলে আসেনি কোনো রান। পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে নেপালের ডেরায় স্বস্তি ফেরান সোমপাল কামি। ওভারের শেষ বলে নেন দুই রান।

শেষ ওভারে নেপালের জয়ের জন্য দরকার পড়ে ৮ রান, বল হাতে তুলে নেন অটনিয়েল বার্টম্যান। প্রথম দুই বল ছিল ডট, তৃতীয় বলে চার মারেন গুলশান ঝা। পরের বলে দৌড়ে নেন দুই রান। সমীকরণ দাঁড়ায় ২ বলে ২ রান। বার্টম্যান পঞ্চম বলে রান দেননি। তাতে শেষ বলে নেপালের দরকার পড়ে ২ রান। ম্যাচের শেষ ডেলিভারিটি ছিল শর্ট বল। ব্যাটে বল না লাগায় দুই ব্যাটার দৌড় শুরু করেন। ডি ককের কাছ থেকে বল নিয়ে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙেন হেনরিখ ক্লাসেন। তৃতীয় আম্পায়ার গুলশান ঝাকে রান আউট ঘোষণা করলে এক রানের নাটকীয় জয় পায় সাউথ আফ্রিকা।

সাউথ আফ্রিকার হয়ে বল হাতে চার ওভারে ১৯ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন ম্যাচসেরা শামসি। একটি করে উইকেট নেন নর্টজে ও মার্করাম।

এর আগে ব্যাটে নেমে শুরুটা ভালো করলেও শেষদিকে সমানতালে ছুটে চলতে পারেনি সাউথ আফ্রিকা। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৩৪ তোলা দলটি ১৭তম ওভার পর্যন্ত ৯৭ রান তুলতে উইকেট হারায় পাঁচটি।

৫ চার ও এক ছক্কায় ৪৯ বলে ৪৩ রান করে আউট হন ওপেনার রেজা হেনড্রিক্স। কুইন্টন ডি কক ১১ বলে ১০ ও অধিনায়ক এইডেন মার্করাম ২২ বলে ১৫ রান করে আউট হন। প্রোটিয়াদের হয়ে একশর উপরে স্ট্রাইকরেটে ব্যাট করেন শুধু ত্রিস্তান স্টাবস। ১৮ বলে ২৭ রান করে অপরাজিতা থাকেন তিনি।

নেপালের হয়ে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন কুশল ভুর্টেল। বাকি ৩ উইকেট নেন কামাল সিং আইরি।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ডি ককনেপাল২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪সেন্ট ভিনসেন্ট
Previous Post

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

Next Post

মেসি-মার্টিনেজের জোড়া গোলে বড় জয় আর্জেন্টিনার

Next Post
আর্জেন্টিনা ও আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-মার্টিনেজের জোড়া গোলে বড় জয় আর্জেন্টিনার

ক্রিকেটার ব্যাটিং করছে, খেলার মাঠে দর্শক নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

উগান্ডাকে হারিয়ে সান্ত্বনার জয় পেল নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT