চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে কাছে এমন হারের কারণ জানালেন লঙ্কান অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 08, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটার মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হারার পর এবার দ্বিতীয়টিতে বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা। টানা দুই হারে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় ভানিডু হাসারাঙ্গার দল। বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লঙ্কান অধিনায়ক বলেছেন, শ্রীলঙ্কার শক্তির জায়গা বোলিং হলেও ব্যাটাররা তাদের কাজটা ঠিকঠাক করতে পারেননি।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শনিবার টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের বোলিং তোপের মুখে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় টিম টাইগার্স। ৬ বল বাকি থাকতে ২ উইকেটের জয় পায় লাল-সবুজের দল।

ম্যাচ শেষে ২৬ বর্ষী হাসারাঙ্গা বলেন, ‘ব্যাটাররা প্রথম ৮-১০ ওভার সত্যিই ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয়, এরপরেই আমরা খারাপ ব্যাটিং করেছি। বোলিং আক্রমণটা আমাদের শক্তির জায়গা। বিশেষত ব্যাটাররা যদি দলকে ১৫০-১৬০ রানের একটা পুঁজি এনে দিতো, তাহলে ভালো হতো।’

‘সবশেষ দুই ম্যাচে ব্যাটাররা কাজগুলো ঠিকঠাক করতে পারেনি। যে কারণে বোলারদের জন্য বিষয়গুলো আরও বেশি কঠিন হয়। ফলে শেষ দুই ম্যাচে হার দেখতে হয়েছে। আমাদের চার প্রধান বোলারই বল করেছে। নিজেদের কাজটা তারা ঠিকঠাক ভাবেই শেষ করেছে।’

সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডসের সমান ২ পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে ডি-গ্রুপের টেবিলের তিনে রয়েছে বাংলাদেশ। টানা দুই হারে তলানিতে শ্রীলঙ্কা।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ডালাসবাংলাদেশ-শ্রীলঙ্কাবাংলাদেশ২৪লিড স্পোর্টসশ্রীলঙ্কা২৪হাসারাঙ্গা
Previous Post

জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন!

Next Post

পাহাড়কাঞ্চনপুর বিমানঘাঁটির নতুন নামকরণ

Next Post
পাহাড়কাঞ্চনপুর বিমানঘাঁটির প্রবেশদ্বার ও আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়কাঞ্চনপুর বিমানঘাঁটির নতুন নামকরণ

প্রেমিক ও প্রেমিকা হাসিমুখে একে অন্যের দিকে তাকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টার্কিশ সিরিয়াল 'ব্রোকেন লাইভস' এলো আইস্ক্রিনে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT