চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে হারানোর সুযোগ হাতছাড়ায় হতাশ স্কটল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 পূর্বাহ্ন 05, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলতে ব্যস্ত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির কারণে ঘণ্টাখানেক পর শুরু হয়েছিল ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ড ৬.২ ওভারে তোলে ৫১ রান। বেরসিক বৃষ্টি আবারো হানা দিলে প্রায় দুই ঘণ্টা পর ১০ ওভারে নেমে আসে ম্যাচ। কোনো উইকেট না হারিয়ে ৯০ রানের সংগ্রহ গড়ে স্কটল্যান্ড। বৃষ্টি আইনে ১০ ওভারে ইংল্যান্ডকে লক্ষ্য দেয়া হয় ১০৯ রান। ইনিংস বিরতিতে আবারও বৃষ্টি নামলে বল আর মাঠে গড়ায়নি। তাতে স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন দলের সবার হতাশার কথা প্রকাশ করেন।

ব্রিজটাউনে টি-টুয়েন্টি বিশ্বকাপের বি-গ্রুপের ম্যাচে ইংলিশদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর বেরিংটন বলেন, ‘আমি মনে করি অবশ্যই আমরা নিজেদের জন্য একটি সুযোগ তৈরি করেছিলাম। আবহাওয়া কীভাবে পিচকে প্রভাবিত করবে, তা দেখাটা আকর্ষণীয় ছিল। কারণ কিছুটা অসম বাউন্স হচ্ছিল, যেমনটা আমরা দিনের বেলায় আশা করেছিলাম। আমরা যদি ভালো বোলিং এবং ফিল্ডিং করতাম, তাহলে অবশ্যই জয়ের সুযোগ থাকতো।

‘খেলতে না পেরে দলের সবাই হতাশ বলেই মনে করি। কিছু ইতিবাচক দিক অন্তত নিতে হবে। ছেলেরা মাঠের ভেতর সত্যিই ভালো খেলেছে। এখন সামনের দিকে তাকাচ্ছি, খেলোয়াড়দের হাতে কিছু সময় আছে। তবে অবশ্যই আমরা হতাশ কারণ সম্পূর্ণ ম্যাচটা খেলতে পারিনি।’

ইংল্যান্ড কোচ ম্যাথু মট অবশ্য জোর দিয়ে দাবি করেন, বর্তমান চ্যাম্পিয়নদের জয়ের সম্ভাবনা ছিল। কারণ তার দলের পাওয়ার হিট করতে পারা ব্যাটারদের বিপক্ষে ভেজা মাঠে অতিরিক্ত আর্দ্রতায় বোলিং করতে গেলে বল স্কিড হয়ে যেতো।

‘আমি মনে করি সকল সুবিধাই আমাদের পক্ষে ছিল। বল ভেজা হতে যাচ্ছিল, হাতে ছিল ১০ উইকেট ও মাত্র ১০ ওভার। মাঠে ফিরতে পারলে ভেবেছিলাম স্কটল্যান্ডের শুরুটা তাদের জন্য কঠিন হবে। ভেবেছিলাম জেতাটা আমাদের লাগালের মধ্যেই ছিল। আমরা যেভাবে খেলতে চাই, ২০ ওভারের খেলায় সেই চিহ্নটি দেখতে চাই। তাই আমরা খুব বেশি আত্মবিশ্বাসী ছিলাম।’

‘যারা প্রচুর টি-টেন ক্রিকেট দেখেছেন, তারা বুঝবেন। এটা অবশ্যই একটি তাড়া করার মতো স্কোর ছিল। আমরা সম্ভবত নিজেদের অনুকূলে সবকিছু পেতাম। সেই অবস্থা থেকে ম্যাচে ফিরে না আসাটা হতাশাজনক ছিল।’

স্কটল্যান্ডের মারমুখী ব্যাটিংয়ে যে দৃষ্টিভঙ্গি দেখিয়েছে, সেটির প্রশংসাই করলেন মট। যদিও ইংল্যান্ড এবারের আসরে নিজেদের প্রথম খেলায় কিছুটা স্নায়ুর চাপে ভুগছিল বলেও মনে করেন।

‘আমরা কয়েকবার মাঠে কিছুটা পিছিয়ে ছিলাম বলেই ভাবছিলাম। সম্ভবত টুর্নামেন্টের শুরুতে কিছুটা স্নায়ুর চাপে এমনটা হয়েছে। অবশ্যই এমন কিছু ক্ষেত্র রয়েছে, যেখানে আমরা উন্নতি করতে চাই।’

Tags: ইংল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪মটলিড স্পোর্টসস্কটল্যান্ড২৪
Previous Post

ধলেশ্বরী নদীতে লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ, প্রাণে বাঁচলো ৩ শতাধিক যাত্রী

Next Post

চতুর্থ ধাপে ৬০ উপজেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ

Next Post
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৩ এর ভোটগ্রহণ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ ধাপে ৬০ উপজেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ

ঢাকায় পশুর হাটে গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বসছে পশুর ২২টি হাট, কঠোর থাকবে পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT