চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল ম্যাচ থেকে সুপার এইটের ‘রসদ’ নেবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 16, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার রসদ নেবার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে গত ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে ওঠার দৌড়ে ভালোভাবেই আছে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালকে হারালে নিশ্চিত হয়ে যাবে সেটি। সে লক্ষ্যে নেপালের বিপক্ষে নামার অপেক্ষায় নাজমুল হোসেন শান্ত’র দল। ম্যাচটি থেকে সুপার এইটের রসদ জোগাড় করতে চায় বাংলাদেশ। অফফর্মে থাকা ব্যাটাররা ফর্মে ফিরবেন, এমনও মনে করছেন তানজিম হাসান সাকিব।

সেন্ট ভিনসেন্টে সোমবার ভোরে নেপালের মুখোমুখি হবে শান্তর দল। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে মাঠের লড়াই। ম্যাচে জয় পেলে নির্বিঘ্নে সুপার এইটে পা রাখবে টিম টাইগার্স। হেরে গেলে পানির মতো সহজ হবে না পরের রাউন্ডে ওঠা। যদিও নেপালের সুযোগ থাকবে না সুপার এইটে যাওয়ার। রানরেটে অনেকবেশি পিছিয়ে তারা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পেসার তানজিম বলেছেন, ‘আসলে প্রত্যেক ম্যাচেই আমরা জয়ের জন্য খেলি। এই ম্যাচে এটাই লক্ষ্য থাকবে। আগের ম্যাচে যারা ভালো করেনি, আশা করি তারা রানে ফিরবে, নিজেরা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। বোলাররাও চেষ্টা করব উইকেট টু উইকেট বোলিং করার, আরও উন্নতি করার। সুপার এইটের জন্য যাতে আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠেতে পারি, এখানেই আমাদের নজর থাকবে।’

বেশ লম্বা সময় ধরে গড়পড়তা পারফরম্যান্স আসছে অধিনায়ক শান্তর ব্যাট থেকে। ছন্দে ফিরতে কঠোর পরিশ্রম করছেন টাইগার ব্যাটার। তানজিম বলেছেন, ‘নিজেকে ফর্মে ফেরাতে শান্ত ভাই খুবই পরিশ্রম করছেন। উনি পরিশ্রমী একজন মানুষ। দলের মধ্যে তিনি পরিশ্রমীদের মধ্যে অন্যতম।’

‘দলের জন্য সে খুব ডেডিকেটেড এবং প্যাশনেট। ছন্দে ফিরতে খুবই চেষ্টা করে যাচ্ছেন। অধিনায়ক হিসেবে তার লক্ষ্য পরিষ্কার এবং সহযোগী পরায়ণ। তার অধিনায়কত্ব আমাদের সবার ভালো রাখে। মাঠের বাইরে এবং ভেতরে দলকে আগলে ও গুছিয়ে রাখার চেষ্টা করেন তিনি। এটা খুবই ভালো একটি দিক।’

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নেপাল২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসসাকিব
Previous Post

‘নায়ক’র জন্য অনিল নয়, শাহরুখ ছিলেন পরিচালকের প্রথম পছন্দ!

Next Post

মালয়েশিয়ায় রৌপ্য জিতলেন মাহফুজুর

Next Post
মাহফুজুর রৌপ্য পদক জেতা উদযাপন করছেন, বাংলাদেশি অ্যাথলেট. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় রৌপ্য জিতলেন মাহফুজুর

পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন, মুসল্লিরা ময়মনসিংহের পাহাড়ে নামাজ পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ-উল-আজহা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT