চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসাধারণ রিশাদে নতুন যুগের সূচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 08, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার রিশাদ মাঠে খেলছেন, দর্শকরা দর্শকাসনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

চারিথ আসালাঙ্কাকে দিয়ে শুরু হয়েছিল রিশাদ হোসেনের উইকেট শিকার। স্লগ সুইপ করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে সাকিব আল হাসানের হাতে ধরা পড়ে ফেরেন। এরপর লঙ্কান অধিনায়ক ভানিডু হাসারাঙ্গাকে স্লিপে থাকা সৌম্য সরকারের ক্যাচ বানান। চমৎকার লেগ ব্রেকে ধনঞ্জয়া ডি সিলভাকে যেভাবে স্টাম্পিংয়ের ফাঁদে ফেললেন, সেই দৃশ্যটা বাংলাদেশের ক্রিকেটে বিরলই বলা যায়।

অনেক দলেই লেগ স্পিনারদের ভেল্কির দেখা নিয়মিত মিললেও লাল-সবুজের জার্সিতে তাদের দেখা পাওয়াটা যেন দুঃসাধ্য। ঘরোয়া ক্রিকেটেও তারা কখনো পরিত্যাজ্য, জাতীয় দল তো আরও দূরের ভাবনাই ছিল। রিশাদের উপর আস্থা রেখে টিম ম্যানেজমেন্ট যেন দিন বদলের বার্তাই দিচ্ছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে স্কোয়াডে রাখার প্রতিদান ২১ বর্ষী ক্রিকেটার দারুণভাবে দিলেন। চার ওভারে ২২ রান খরচায় মূল্যবান তিনটি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারটাও জিতলেন।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের পর সংবাদ সম্মেলনে হাজির হন নাজমুল হোসেন শান্ত। বিজয়ী দলের অধিনায়কের কণ্ঠে রিশাদের প্রশংসা ঝরার পাশাপাশি ঝরেছে লেগ স্পিনারের অভাব পূরণের স্বস্তি।

‘অসাধারণ বোলিং করেছে। আমার মনে হয় বিগত কয়েকটা সিরিজ ধরেই ও ভালো বল করে আসছে। যেভাবে ও অনুশীলন করে, এতে তার প্রস্তুতি খুবই ভালো। আমরা সবসময় ভুগতে থাকি এজন্য যে, আমাদের লেগ স্পিনার নাই। ওই জায়গাটা আমাদের পূরণ হয়েছে। আমি আশা করবো যে সামনের ম্যাচগুলোতে রিশাদ এভাবে অবদান রাখবে।’

দ্বিপক্ষীয় সিরিজে নিকট অতীতেও নিয়মিত লেগ স্পিনারের দেখা লাল-সবুজের দলে নিয়মিত পাওয়া যেতো না। অতীতে জুবায়ের হোসেন লিখন হারিয়ে গেলেও রিশাদ নিজেকে লম্বা দৌড়ের ঘোড়া প্রমাণে যেন মরিয়া। আইসিসির কোনো ইভেন্টে কোনো লেগ স্পিনারের দৃষ্টিনন্দন বোলিংয়ের দৃশ্য এবার তার হাত ধরেই দেখা গেল। দেশের ক্রিকেটে যুগের পর যুগ পেরিয়েছে, তবু এমনটা আগে দেখা যায়নি। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই রিশাদ করলেন বাজিমাত। আর তাতেই যেন লেগস্পিনে যুগের পরিবর্তনটাই এসেছে।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এই তরুণ ক্রিকেটার খেলেছেন ১৮ ম্যাচ, পেয়েছেন ১৮ উইকেট। সাধারণত লেগস্পিনাররা উইকেট শিকারি হতে গিয়ে হয়ে পড়েন ব্যয়বহুল। তবে রিশাদের ৭.০৫ ইকোনমি রেটটাকে মারকাটারি টি-টুয়েন্টিতে বেশ ভালো বলতেই হয়।

Tags: ক্রিকেটটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪রিশাদলিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কা২৪
Previous Post

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিবের শ্রদ্ধা

Next Post

পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রলীগ নেতা, ব্যবস্থা নেয়নি বিভাগ

Next Post
প্রকাশ্য যুবকের হাসিমুখের ছবি, কালো টি-শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রলীগ নেতা, ব্যবস্থা নেয়নি বিভাগ

বাংলাদেশ ক্রিকেট দল জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিউইদের হারানো ম্যাচ রশিদদের ‘অন্যতম সেরা’ পারফরম্যান্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT