চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের অপেক্ষার ম্যাচে অজিদের বড় লক্ষ্য দিল স্কটিশরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 পূর্বাহ্ন 16, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, উইকেটের পাশে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে আগেই সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে অজিদের হারালে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে  যাবে স্কটল্যান্ড। এমন সমীকরণে মাঠের লড়াইয়ে মিচেল মার্শের দলকে বড় লক্ষ্য দিল স্কটিশ দলটি। এদিকে নিজেদের কাজটা ঠিকঠাক মতো করে এ ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে ইংল্যান্ড। স্কটল্যান্ডের বিদায়ে তাদের মিলবে সুপার এইটের টিকিট।

সেন্ট লুসিয়ায় রোববার টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটে পাঠান অজি অধিনায়ক মার্শ। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। অস্ট্রেলিয়ার দরকার চ্যালেঞ্জিং ১৮১ রান।

শুরুতে উইকেট হারালেও চাপ সামাল দিয়ে পাওয়ার প্লেতে দারুণ করে স্কটল্যান্ড। এক উইকেটে ৫২ রান সংগ্রহ করে স্কটিশ টপঅর্ডার। ওপেনার মাইকেল জোন্স আউট হন ৩ বলে ২ রান করে। আরেক ওপেনার জর্জ মুন্সে ও ব্র্যান্ডন ম্যাকমুলেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে বড় ভিতের লক্ষ্যে ছুটতে থাকে তারা। দলীয় ৯২ রানে ২৩ বলে ৩৫ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ফেরেন মুন্সে।

অপর প্রান্তে টিকে থাকেন ম্যাকমুলেন। ২ চার ও ৬ ছক্কায় ৩৪ বলে অ্যাডাম জাম্পার বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন স্কটিশ টপঅর্ডার তারকা। অধিনায়ক রিচি বেরিংটনের ক্যামিও ইনিংসে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় দলটি। ৩১ বলে এক চার ২ ছক্কায় ৪২ রান করে অপরাজিত থাকেন বেরিংটন।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভার বল করে ৪৪ রানে দুই উইকেট নেন ম্যাক্সওয়েল। অ্যাশ্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা ও নাথান অ্যালিস শিকার করেন একটি করে উইকেট।

‘বি’ গ্রুপে চার ম্যাচ খেলে ফেলা ইংল্যান্ডের পয়েন্ট ৫, রানরেট ভালো (৩.৬১১)। স্কটল্যান্ডেরও ৩ ম্যাচে পয়েন্ট ৫। সুপার এইট আগেই নিশ্চিত করে ফেলা অস্ট্রেলিয়ার ৩ ম্যাচে পয়েন্ট ৬।

Tags: অস্ট্রেলিয়া২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪মিচেল মার্শম্যাকমুলেনলিড স্পোর্টসস্কটল্যান্ড২৪
Previous Post

আলবেনিয়াকে হারিয়ে শুরু শিরোপার দাবিদার ইতালির

Next Post

মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়বেন হাজিরা

Next Post
বিশাল জনসমাগমের মধ্যে মিনার মধ্যে পাথর ছুঁড়ছেন হাজিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়বেন হাজিরা

মিয়ামি ফুটবল দলের খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে ছাড়াই জয়ের ধারায় থাকল মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT