চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 পূর্বাহ্ন 08, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী জুটিতে ১০৩ রানের জুটি আফগানিস্তান পেলেও রানের গতি ছিল মন্থর। দলটি যখন প্রথম উইকেট হারায়, তখন ১৪.৩ ওভার গড়িয়ে যায়। পরে অবশ্য রানের চাকা সচল হওয়ায় নিউজিল্যান্ডকে ১৬০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে সক্ষম হয় আফগানরা।

গায়ানার প্রভিডেন্সে শনিবার টসে হেরে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের দলীয় সংগ্রহ ৬ উইকেটে ১৫৯ রান। ওপেনিং ব্যাটার রাহমানউল্লাহ গুরবাজের ব্যাটে আসে সর্বাধিক ৮০ রান।

ইব্রাহিম জাদরানকে নিয়ে উদ্বোধনী জুটিতে শতাধিক রান স্কোরবোর্ডে তোলেন গুরবাজ। ম্যাট হেনরি হানেন প্রথম আঘাত। ৪১ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৪ রানে থামে জাদরানের ইনিংস।

তিনে নামা আজমতউল্লাহ ওমরজাই ১৩ বলে এক চার ও ২ ছক্কায় ২২ রান করে রানের গতি বাড়ান। হেনরির দ্বিতীয় শিকারে পরিণত হয়ে তিনি সাজঘরে ফেরেন।

এরপর খুব দ্রুতই আফগানরা বাকি চার উইকেট হারায়। অভিজ্ঞ মোহাম্মদ নবি রানের খাতাই খোলেননি। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে রান আউট হওয়ার আগে রশিদ খান ৬ রান করেন। দ্বিতীয় বলে ফেরার আগে ৫৬ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন গুরবাজ। উইকেটরক্ষক এ ব্যাটার ট্রেন্ট বোল্টের বলে হন বোল্ড। কোনো রান না করেই পঞ্চম বলে গ্লেন ফিলিপসের তালুবন্দি হন গুলবাদিন নাইব।

কিউইদের হয়ে বোল্ট ২২ ও হেনরি ৩৭ রান খরচায় পান ২ উইকেট।

Tags: আফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ড২৪লিড স্পোর্টস
Previous Post

নিশাঙ্কার বিদায়ে স্বস্তিতে বাংলাদেশ

Next Post

মোস্তাফিজ-রিশাদ ঝলকে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজ-রিশাদ ঝলকে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য

ডেনমার্কের প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, পেশাদারী পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর প্রকাশ্যে হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT