চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের কাছে হারের যে ব্যাখা দিলেন উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 08, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
উইলিয়ামসন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বিজ্ঞাপন বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের কাছে ৮৪ রানের বড় ব্যবধানে হেরেছে কিউইরা। আফগানদের কাছে এমন হারের কারণ হিসেবে দলের বাজে ফিল্ডিং আর ব্যাটিংকেই দায়ী করেছেন কেন উইলিয়ামসন।

ম্যাচ শেষে ৩৩ বর্ষী ব্ল্যাক ক্যাপস অধিনায়ক বলেছেন, ‘এমন হারের সবচেয়ে হতাশাজনক অংশ ছিল প্রথম দশ ওভারের বাজে ফিল্ডিং। ম্যাচে ব্যাটারও নিজেদের সেরাটা দিতে পারেনি। এমন একটি পিচে আফগানিস্তান উইকেট ধরে খেলেছিল। সেই সুযোগ তারা দারুণভাবেই কাজে লাগিয়েছে। আমাদের দিক থেকে চিন্তা করলে, জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার দারুণ একটি সুযোগ ছিল। কিন্তু আমরা সেটি হাতছাড়া করেছি, যা আমাদের জন্য খুবই হতাশাজনক।’

‘তারা খেলার সবদিক থেকেই আমাদের ছাড়িয়ে গেছে। নিজেদের সেরাটা দিতে পারিনি আমরা। নিজেদের কাছ থেকে আরও বেশি আশা করেছিলাম। আমরা জানি, আরও ভালো খেলার সামর্থ্য আমাদের আছে। সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ আসছে। ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত ক্রিকেট খেলছে। ওই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

গায়ানার প্রভিডেন্সে শনিবার ভোরে টসে হেরে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৫৯ রান। ওপেনিং ব্যাটার রাহমানউল্লাহ গুরবাজের ব্যাটে আসে সর্বাধিক ৮০ রান। রান তাড়ায় ১৫.২ ওভারে ৭৫ তুলে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। টি-টুয়েন্টিতে এটি নিউজিল্যান্ডের চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। মিরপুরে ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন ৬০ রানে অল আউট হয়েছিল ব্ল্যাক ক্যাপসরা।

Tags: আফগানিস্তান২৪উইলিয়ামসনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ড২৪লিড স্পোর্টস
Previous Post

‘যা করেছে, ঠিক করেছে’, কঙ্গনার চড় কাণ্ড প্রসঙ্গে অভিযুক্তের মা!

Next Post

‘এমন ম্যাচ আমি আগে খেলিনি’

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এমন ম্যাচ আমি আগে খেলিনি’

ক্রিকেটে ডাকের বিভিন্ন ধরনের ছবি ও লোগো সহ ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে কত ধরনের ‘ডাক’ রয়েছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT