চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 অপরাহ্ন 22, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মে-জুনে পাকিস্তানে তিন ম্যাচের টি-টুয়েন্টিতে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে দেশে ফিরেই আরও একটি সিরিজ জয় টাইগারদের। ব্যাটে-বলে দাপট দেখিয়ে প্রথম টি-টুয়েন্টিতে জয়ের দ্বিতীয়টিতেও ধারাবাহিক লিটন দাসের দল। পাকিস্তানকে ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি সিরিজ জয় এটি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ গড়ে টিম টাইগার্স। জবাবে নেমে ১৯.২ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

লক্ষ্যতাড়ায় পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। ১৫ রানে সফরকারীদের ৫ উইকেট তুলে নেয় টিম টাইগার্স। ফিরে যান সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান, হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজ। ষষ্ঠ উইকেটে ১৫ রান যোগ করেন সালমান আঘা ও খুশদিল শাহ। ৯.২ ওভারে দলীয় ৩০ রানে সালমান ফেরেন ৯ বলে ২৩ রান করে।

সপ্তম উইকেটে ১৭ রান যোগ করেন খুশদিল ও ফাহিম আশরাফ। ১১.৫ ওভারে খুশদিলকে ফেরালেন শেখ মেহেদী। ১৮ বলে ১৩ রান করেন পাকিস্তান অলরাউন্ডার।

অষ্টম উইকেটে ফাহিম ও আব্বাস আফ্রিদি মিলে যোগ করেন ২৭ বলে ৪১ রান। ১৬.১ ওভারে দলীয় ৮৮ রানে আফ্রিদিকে বোল্ড করেন শরিফুল। দুই চার ও এক ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন।

পরে আহমেদ ড্যানিয়েলকে সঙ্গী করে ক্যারিয়ারে দ্বিতীয় টি-টুয়েন্টি ফিফটি পূর্ণ করেন ফাহিম। ১৯তম ওভারের পঞ্চম বলে ৩১ বলে ফিফটির পথে ছিল চারটি করে চার ও ছক্কার মার। পরের বল তাকে বোল্ড করেন রিশাদ। ৩২ বলে ৫১ রান করেন।

শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান, হাতে ছিল ১ উইকেট। মোস্তাফিজের প্রথম বলে চার মারেন আহেমেদ ড্যানিয়েল। পরের বলে ডিপ মিডউইকেট দিয়ে উড়িয়ে মারেন। তবে বাউন্ডারি লাইনে ধরা পড়েন শামীম হোসেনের হাতে। ১১ বলে ১৭ রান করেন অভিষিক্ত ড্যানিয়েল। পাকিস্তানের ইনিংস থামে ১২৫ রানে।

বাংলাদেশ বোলাদের মধ্যে শরিফুল ইসলাম ৩ উইকেট নেন। তানজিম সাকিব ও শেখ মেহেদী নেন দুটি করে উইকেট। মোস্তাফিজ ও রিশাদ একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিমকে বসিয়ে একাদশে সুযোগ দেয়া নাঈম শেখ সুবিচার করতে পারেননি। ৭ বলে ৩ রান করে ফিরে যান ফাহিম আশরাফের বলে মোহাম্মদ হারিসের গ্লাভসে ক্যাচ দিয়ে।

৫ রানে প্রথম উইকেট হারানোর পর লিটন দাস ও পারভেজ হোসেন ইমন যোগ করেন আরও ২০ রান। ২৫ রানে জোড়া উইকেট হারায় টিম টাইগার্স। লিটন ৯ বলে ৮ রান করে ফিরে যাওয়ার পর রানআউট হয়ে তাওহীদ হৃদয় ফেরেন রানের খাতা খোলার আগেই।

২৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ফিফটি করা ইমন ফিরে যান ১৪ বলে ১৩ রান করে। চাপে পড়া বাংলাদেশের হাল ধরেন জাকের আলি অনিক ও শেখ মেহেদী হাসান। পঞ্চম উইকেটে ৪৯ বলে ৫৩ রানের জুটি গড়ে চাপ কাটিয়ে তোলেন।

১৪তম ওভারের শেষ বলে দলীয় ৮১ রানে পঞ্চম উইকেট হারায় টিম টাইগার্স। শেখ মেহেদী ফিরে যান মোহাম্মদ নেওয়াজের বলে লংঅফে হাসান নেওয়াজের হাতে ক্যাচ দিয়ে। দুটি করে চার ও ছক্কায় ২৫ বলে ৩৩ রান করেন টাইগার অলরাউন্ডার।

৯৩ রানে ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিক দল। আহমেদ ড্যানিয়েলের বলে বোল্ড হয়ে ফিরে যান শামীম হোসেন পাটোয়ারী। ৪ বলে ১ রান করেন। ১০০ রানে সপ্তম উইকেট যায়। ৪ বলে ৭ রান করা তানজিম সাকিব ফিরে যান সালমান মির্জার শিকার হয়ে। ১১১ রানে রিশাদ ফিরে যান। ৪ বলে ৮ রান করে আব্বাস আফ্রিদির বলে বোল্ড হন।

১৯.৩ ওভারে ১২৭ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। রানআউট হয়ে ফেরেন ২ বলে ১ রান করা শরিফুল। পরের বলে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের তৃতীয় টি-টুয়েন্টি ফিফটি পূর্ণ করেন জাকের। ৪৬ বলে ফিফটির পথে ছিল এক চার ও ৫ ছক্কার মার। ইনিংসের শেষ বলে ক্যাচ দেন জাকের। বাংলাদেশের ইনিংস থামে ১৩৩ রানে।

পাকিস্তান বোলারদের মধ্যে আহমেদ ড্যানিয়েল, আব্বাস আফ্রিদি ও সালমান মির্জা দুটি করে উইকেট নেন।

Tags: জাকেরটি-টুয়েন্টি সিরিজতানজিমবাংলাদেশ-পাকিস্তানমিরপুরমির্জামেহেদীলিটনলিড স্পোর্টসশরিফুলসালমান
Previous Post

সোনার স্বপ্নের স্বাদ কালো রঙে ভেসে যায় বাতাসে

Next Post

বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে ১২, অধিকাংশই শিশু শিক্ষার্থী

Next Post
জাতীয় দাহ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্মুখী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে ১২, অধিকাংশই শিশু শিক্ষার্থী

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একসঙ্গে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন ট্র‌্যাজেডিতে হতাহতদের সিরিজ উৎসর্গ করল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT