চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে অনন্য রেকর্ডের মালিক হলেন ধোনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 পূর্বাহ্ন 01, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ধোনি টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং করছেন, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উইকেটের পেছনে দুরন্ত কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতে যে জোর দেখাচ্ছেন, তাতে বোঝার উপায় নেই তার বয়স ৪২ বছর ২৬৮ দিন। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও তেজটা দেখালেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে তার দল চেন্নাই সুপার কিংস হারলেও তিনটি ছক্কা ও চারটি চারে ১৬ বলে ৩৭ রানের ইনিংসে অপরাজিত থাকেন আসরে প্রথম ব্যাটে নামা ধোনি। এর আগে গ্লাভস হাতে গড়লেন অনন্য এক রেকর্ড।

সব ধরনের স্বীকৃতি টি-টুয়েন্টি ম্যাচ মিলিয়ে প্রথম উইকেটরক্ষক হিসেবে কিংবদন্তি এ ক্রিকেটার ৩০০ ডিসমিসালের মালিক হলেন। ডিসমিসালের মধ্যে ২১৩টি ক্যাচের পাশাপাশি রয়েছে ৮৭টি স্ট্যাম্পিং। রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে রোববার রবীন্দ্র জাদেজার বলে ওপেনার পৃথ্বী শর ক্যাচ নেন ধোনি। আর তাতেই ৩০০ ডিসমিসালের প্রথম কীর্তি গড়েন সাবেক অধিনায়ক।

সবচেয়ে বেশি ডিসমিসালের তালিকার দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমল। তার মোট ডিসমিসাল সংখ্যা ২৭৪টি। যার মধ্যে ১৭২টি ক্যাচ এবং ১০২টি স্টাম্পিং আছে। তৃতীয় স্থানে থাকা দীনেশ কার্তিকের নামেও পাশেও রয়েছে ২৭৪টি ডিসমিসাল। গ্লাভস হাতে তিনি ধরেছেন ২০৭টি ক্যাচ এবং ৬৭টি স্ট্যাম্পিংও করেছিলেন।

চতুর্থ স্থানে থাকা সাউথ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডি ককের ডিসমিসাল সংখ্যা ২৭০টি (২২১টি ক্যাচ এবং ৪৯টি স্ট্যাম্পিং)। ইংলিশ ক্রিকেটার জস বাটলারের অবস্থান পাঁচ নম্বরে। তার ঝুলিতে ২০৯টি ডিসমিসাল (১৬৮টি ক্যাচ এবং ৪১টি স্ট্যাম্পিং)।

Tags: আইপিএল ২০২৪চেন্নাই সুপার কিংসটি-টুয়েন্টিধোনিরেকর্ডলিড স্পোর্টস
Previous Post

স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসায় ইউরোপে বাংলাদেশীদের বিড়ম্বনা

Next Post

দুবাইয়ের বাংলাদেশি খাবারের রেস্টুরেন্টে রকমারি ইফতার আয়োজন

Next Post
দূরাইয়ে ইফতার প্রাসাদ বাংলাদেশি খাবার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইয়ের বাংলাদেশি খাবারের রেস্টুরেন্টে রকমারি ইফতার আয়োজন

আফ্রিদি ব্যাটিং প্র্যাকটিস করছেন, পিসিবির বিবৃতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবরকে সমর্থনে আফ্রিদির ভুয়া বিবৃতি প্রকাশ পিসিবির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT