চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের একমাত্র দুশ্চিন্তা রোহিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 26, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের ক্রিকেট দলের অধিনায়করা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া সিরিজেই জমেছিল শঙ্কা, বিশ্বকাপে ধারাবাহিক রোহিত শর্মাকে পাওয়া যাবে তো! বীজ থেকে মহীরুহে রূপ নেয়ার পথে সেই আলোচনা। রান পেতে ধুঁকছেন ভারতের ভরসা ওপেনার। সবশেষ সাত টি-টুয়েন্টিতে ত্রিশোর্ধ্ব দুটি ইনিংস বাদে বাকি পাঁচটিতে এসেছে সাকুল্যে ৩২ রান! ভরসার রোহিতই এখন দলের দুশ্চিন্তার কারণ!

কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার বোঝাতে চাচ্ছেন, রোহিতের অফফর্ম দলের বোঝায় রূপ নিতে চলেছে। তিনি মনে করেন, দলের টপ অর্ডারের ব্যর্থতা নিয়েও টিম ম্যানেজমেন্টের ভাবা উচিত। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাকে আরও বেশি চিন্তিত করে তুলেছে।

সিডনিতে মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে গাভাস্কার বলেছেন, ‘ভারতের বড় দুশ্চিন্তার কারণ রোহিত। তিনি যেভাবে ব্যাটিং করে থাকেন, সেটা বেশকিছু ম্যাচে দেখা যাচ্ছে না। মনে করি, তার ব্যাটে রান আসলে পরবর্তী ব্যাটসম্যানদের কাজ সহজ হয়ে যায়।’

মেলবোর্নে পাকিস্তানের পেস আক্রমণে ধুঁকছিলেন রোহিত। রান করতে খাবি খাচ্ছিলেন, গুরুত্বপূর্ণ ম্যাচটিতে হয়েছেন ব্যর্থ। পেয়েছেন মোটে ৪ রান। গাভাস্কারের চিন্তার বিষয় সেটিই। বড় প্ল্যাটফর্মে বাজে শুরুতে আসলে চাপে পড়ে দল, সেটি বোঝাতে চাচ্ছেন তিনি। তার মতে, স্লো শুরু করে ১ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে ৪০ রান তোলা, ৩১ রানে ৪ উইকেট হারানোর চেয়ে ঢের ভালো।

অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে একাদশেও কিছু পরিবর্তন দেখতে চান ভারতের সাবেক ব্যাটার। গাভাস্কারের পছন্দ, হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিয়ে সেখানে দীপক হুদা বা হার্শাল প্যাটেলের কাউকে খেলানো। সাউথ আফ্রিকা ম্যাচের জন্য পান্ডিয়াকে মজুদ রাখতে চাওয়ার পাশাপাশি তার পরামর্শ, কার্তিককে আরও উপরে খেলানো— অন্তত ৫ নম্বর পজিশনে ব্যাটিং করানো।

Tags: গাভাস্কারটি-টুয়েন্টি নেদারল্যান্ডসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতমেলবোর্নরোহিত
Previous Post

নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচও পরিত্যক্ত

Next Post

চাঁপাইনবাবগঞ্জে নীলগাই উদ্ধার

Next Post
নীলগাই উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জে নীলগাই উদ্ধার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও বইয়ের শেলফ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ ও জনগণের কথা ভাবতে হবে ব্যবসায়ীদের: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT