চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারেন তোপে ১১২ রানে থামল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 22, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যাঙ্গল্যান্ড ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনিংসের শুরু থেকেই রান তুলতে ধুঁকছিল আফগানিস্তান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেন স্টোকস-স্যাম কারেনরা ভয়ানক হয়েছেন আরও। মোহাম্মদ নবীর দল তুলতে পারেনি বড় সংগ্রহ। কারেনের ফাইফারে রশিদ-ঘানিদের থামতে হয়েছে ১১২ রানে।

পার্থ স্টেডিয়ামে ব্যাটিংয়ে পাঠিয়ে নিজেদের অগ্নিমূর্তি দেখিয়েছে ইংলিশ বোলাররা। সবাইকে ছাড়িয়ে গেছেন পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারেন। ইংলিশদের হয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম ফাইফার বনে ধ্বসিয়ে দিয়েছেন নবীদের। ইংল্যান্ডও পেয়েছে সহজ লক্ষ্য, জিততে ১২০ বলে প্রয়োজন ১১৩ রান।

শনিবার পার্থে আফগানদের ওপেনিং জুটি থামে তৃতীয় ওভারে। ধীরগতিতে শুরু করা রহমানুল্লাহ গুবরাজ ফেরেন ব্যক্তিগত ১০ রানে। অন্য ওপেনার হয়রতউল্লাহ জাজাইয়ে অবস্থা আরও হতশ্রী। নামের সুবিচার করতে পারেননি এই মারকাটারি ব্যাটার, স্টোকসের বলে ফেরার আগে করেছেন ১৭ বলে মাত্র ৭ রান।

দুই ওপেনার ফিরলে দলের হাল ধরেন ওসমান ঘানি ও ইব্রাহিম জাদরান। ঘানি শেষ পর্যন্ত দলকে টেনে নিতে চাইলেও ব্যর্থ হয়েছে অপরপাশ। ৩২ বলে ৩২ রান করে মঈন আলীকে কারেনের বলে জাদরান যখন ক্যাচ দেন তখন স্কোরবোর্ডে ১৪ ওভার শেষ ৪ উইকেটে ৮২ রান। এরপরই শুরু আফগানদের আসা-যাওয়ার প্রতিযোগিতা।

টপ ও মিডলে ব্যর্থ হন অধিনায়ক নবী, আজমতউল্লাহ ওমরজাই। রশিদ খানকে রানের খাতাই খুলতে দেননি কারেন। উড-স্টোকসের গতির কাছে বারবার পরাস্ত হয়ে নবীরা যখন ধুঁকছিল, অপরপ্রান্তে কিছুটা আশা দেখাচ্ছিল উসমান ঘানি। ৮ উইকেট হাতে রেখে দলীয় পঞ্চাশ পেরোনো আফগানিস্তান শতরান তুলতে হারায় শুরুর ৫ ব্যাটারকে। সতীর্থদের ব্যর্থতার দিনে ৩০ বলে ৩০ রান করে শতরান পার করে দেওয়া ঘানি ফিরলে থেমে যায় আফগানদের ইনিংস।

ইনিংসের বারোতম ওভারে বোলিংয়ে আসা কারেন প্রথম শিকার করেন ইব্রাহিমকে। আঠারো ওভারে ফেরান আরও দুই আফগানকে। বিশতম ওভারে এসে আরও দুই উইকেট তুলে গড়েন ইতিহাস। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৫ উইকেট নেওয়া প্রথম বোলার কারেন। ৩.৪ ওভারে ১০ রান খরচায় ফিরিয়েছেন পাঁচ আফগানকে। দুর্দান্ত বোলিং পারফর্ম করা স্টোকস ও উডের ঝুলিতে এসেছে দুটি করে উইকেট।

Tags: টি-টুয়েন্টি আফগানিস্তানটি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২নবীপার্থস্টোকস
Previous Post

ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তুলতে বিএনপির শপথ

Next Post

আবার হবে তো দেখা

Next Post
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আবদুল্লা হাসান দর্শকদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবার হবে তো দেখা

চ্যানেল আই অনলাইন: ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯২২ জন হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯২২ জন হাসপাতালে ভর্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT