চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে মিলনে-অ্যালেন-ব্রেসওয়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 পূর্বাহ্ন 20, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেট দল বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের ১৫ সদস্যের স্কোয়াডে ফাস্ট বোলার অ্যাডাম মিলনে, ব্যাটার ফিন অ্যালেন ও উইকেটরক্ষক ব্যাটার মাইকেল ব্রেসওয়েলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অ্যাকিলিস সমস্যার কারণে সাম্প্রতিক সফর মিস করার পর ফিট হয়ে ওঠায় কিউইদের দলে ফিরলেন মিলনে। তিনি লুকি ফার্গুসনের বদলি হিসেবে ডাক পেয়েছেন।

মিলনে গত বছর সংযুক্ত আরব আমিরাতে হওয়া বিশ্বকাপে ছিলেন। ২০১০ সালে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তার অভিষেক হলেও ক্যারিয়ারজুড়ে বারবার ইনজুরিতে পড়ায় বেশি ম্যাচ খেলতে পারেননি। ৩১ টি-টুয়েন্টি ম্যাচ খেলা ৩০ বর্ষী ক্রিকেটার ২৬.৬৮ গড়ে পেয়েছেন ৩২ উইকেট।

দলে ডাক পাওয়া আরেক ক্রিকেটার ফিন অ্যালেনের গত বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেক হয়। ২৩ বর্ষী হার্ড হিটিং ওপেনার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণ সম্ভাবনাময় ক্রিকেটার হয়ে ওঠার আভাস দিয়েছেন। ১৩ ম্যাচের ক্যারিয়ারে স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া এ ব্যাটার ৫৬ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন। ১৬৯.৫৪ স্ট্রাইক রেটে ২৫.৬৯ গড়ে তার মোট রান ৩৩৪।

ইংল্যান্ড সফরে গিয়ে ইনজুরিতে পড়া পেসার কাইল জেমিসন পুরোপুরি সুস্থ না হওয়ায় নির্বাচকরা তাকে দলে রাখেননি। ব্ল্যাক ক্যাপস জার্সিতে সর্বাধিক সপ্তম টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মার্টিন গাপটিল।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলবে নিউজিল্যান্ড। বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডের খেলোয়াড়রাই এই আসরে থাকছেন। ক্রাইস্টচার্চে হবে সব খেলা।

২২ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে কেন উইলিয়ামসনেরর দল।

নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।

Tags: অ্যালেনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২নিউজিল্যান্ডব্রেসওয়েলমিলনেস্কোয়াড
Previous Post

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

Next Post

পুলিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

Next Post
পুলিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে আহত ব্যক্তি, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনিসিয়াস বর্ণবাদী আচরণের মুখে পড়ায় অভিযোগ জানাবে লা লিগা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT