চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাচদের জয়ে সেমির আশা কার্যত শেষ জিম্বাবুয়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 02, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
নেদারল্যান্ডসের ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ করে দিল নেদারল্যান্ডস। দারুণ খেলে প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে ওঠা ডাচরা ৫ উইকেটে জিতে পেয়ে গেছে ২ পয়েন্ট।

বুধবার অ্যাডিলেডে গ্রুপ ২-এর খেলায় টসে জিতে আগে ব্যাট করা জিম্বাবুয়ে ১৯.২ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয়। জবাবে নেদারল্যান্ডস ১২ বল হাতে রেখে জয়েরবন্দরে পৌঁছায়।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তাড়াহুড়ো করেনি নেদারল্যান্ডস। পাওয়ার প্লে শেষে স্কোর ছিল এক উইকেটে ৩৫ রান।

দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে জিম্বাবুয়ের কাছ থেকে ম্যাচ কেড়ে নেন ম্যাক্স ও’ডাউড এবং টম কুপার। ২৯ বলে ২ চার ও এক ছক্কায় ৩২ রান করা কুপারের আউটে ভাঙে জুটি।

লুক জঙ্গের বলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে মাধেভেরের ক্যাচ হন কুপার। খানিকপর কলিন অ্যাকেরম্যানও ড্রেসিংরুমের পথ ধরেন।

একপ্রান্ত আগলে রেখে ম্যাক্স ও’ডাউড তুলে নেন কার্যকরী ফিফটি। ৪৭ বলে ৮ চার ও এক ছক্কায় ৫২ রান করে মুজারাবানির বলে শুম্বার তালুবন্দি হন। তখন ডাচরা জয় থেকে মাত্র ৯ রান দূরে।

খেলা শেষের আগ মুহূর্তে ৫ রান করে ফেরেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ১৮তম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে খেলা শেষ করেন ২ চারে ১২ রান করা বাস ডে লেডে।

জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট নেন এনগারাভা ও মুজারাবানি।

জিম্বাবুয়ে প্রথম রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ ও সুপার টুয়েলভে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল চমক। রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারলেও করেছিল লড়াই। নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে সেই জিম্বাবুয়ে একেবারেই অনুজ্জ্বল ছিল। সিকান্দার রাজা ছাড়া হাসেনি কারো ব্যাট। দলটি ১১৭ রানে হয়ে যায় অলআউট।

নেদারল্যান্ডসের পক্ষে পল ফন মিকেরেন ৪ ওভারে ২৯ রান দিয়ে পান ৩ উইকেট। দুটি করে উইকেট নেন লোগান ফন বিকে, ব্রেন্ডন গ্লোভার ও বাস ডে লেডে।

Tags: অ্যাডিলেডটি-টুয়েন্টি জিম্বাবুয়েটি-টুয়েন্টি নেদারল্যান্ডসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২
Previous Post

বাংলাদেশ ভারত ম্যাচের আগে অ্যাডিলেড

Next Post

অ্যাডিলেডেও আছে টাইগার সমর্থক

Next Post
অ্যাডিলেডে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডিলেডেও আছে টাইগার সমর্থক

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে চ্যানেল আই অনলাইন সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ভারত ম্যাচের আগে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT