চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্সিতে আদিবাসী নকশা এঁকে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেট জার্সিতে আদিবাসী নকশা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠের টি-টুয়েন্টি বিশ্বকাপে আদিবাসী শিল্পকর্মের নকশা আঁকা জার্সি পরে খেলবে অস্ট্রেলিয়া। এই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টে আদিবাসী নকশাযুক্ত জার্সিতে নামবে অজিরা।

জার্সির হাতের দিকের ও কলারের রং রাখা হয়েছে কালো। উপরের অংশের ডানপাশে বিশ্বকাপ ও বাঁ-পাশে ক্রিকেট অস্ট্রেলিয়ার লোগো শোভা পাচ্ছে। দুই লোগোর নিচে ও আদিবাসী নকশার মাঝে লেখা অস্ট্রেলিয়া। আদিবাসী শিল্পকর্মটি হলুদ রঙকে ব্যাকগ্রাউন্ডে রেখে পুরো জার্সিজুড়ে নকশা করা হয়েছে।

জার্সির পেছনের অংশেও আছে নকশা। কনুইয়ের খানিক উপর থেকে হাতের নিচের অংশ পর্যন্ত সোনালী ও সবুজ রং দিয়ে কারুকার্য করা হয়েছে।

স্বাগতিকরা কালো রংয়ের ট্রাউজার পরে নামবে। ক্যাপের কানায় কুইন্সল্যান্ড রাজ্যের অন্তর্ভুক্ত টরেস স্ট্রেট আইল্যান্ডার এবং আদিবাসীদের নিজস্ব পতাকার রংও দেখা যাবে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপের জন্য আদিবাসী নকশা সহ জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার জার্সির নকশা করেছেন আন্টি ফিওনা ক্লার্ক এবং কোর্টনি হেগেন। আগেও তারা দেশের আদিবাসীদের পোশাকের নকশা নিয়ে একসঙ্গে কাজ করেছেন।

অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বকাপ ক্যাপের আদিবাসী নকশা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৬ সালে বক্সিং ডে টেস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এক নকশা তৈরি করেছিলেন আন্টি ফিওনা ক্লার্ক। অস্ট্রেলিয়ার জার্সির কলারে তা স্থান পেয়েছিল।

Tags: অস্ট্রেলিয়াজার্সিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০লিড স্পোর্টস
Previous Post

জাতিসংঘ সাধারণ পরিষদে ২৩ সেপ্টেম্বর বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

Next Post

‘এই নির্বাচন কমিশনারটা কে’, জানতে চাইলেন মির্জা আব্বাস

Next Post
নির্বাচন কমিশনারের পোর্ট্রেট, বাংলার সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এই নির্বাচন কমিশনারটা কে’, জানতে চাইলেন মির্জা আব্বাস

টেলিভিশন শো’তে ‘দামাল’ টিমের সদস্যরা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পলিটিক্যাল শো’তে ঢুকে গেল ‘দামাল’ টিম, তারপর যা ঘটলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT