চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্ষমা চেয়ে’ ক্যারিবীয়দের কোচের পদ ছাড়লেন সিমন্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 25, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট কোচ সিমন্স, sunglasses, ক্যারিবীয় দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাদ পড়ায় ওয়েস্ট ইন্ডিজের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ফিল সিমন্স। সামনের মাসের শেষদিকে অস্ট্রেলিয়ায় দুই ম্যাচ টেস্ট সিরিজটিতে শেষবার ক্যারিবীয়দের দায়িত্ব সামলাবেন তিনি।

হোবার্টে এবারের আসরের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বসে ক্যারিবীয়রা। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও আয়ারল্যান্ডের কাছে হেরে মূলপর্বের আগেই ছিটকে যায় দুবারের চ্যাম্পিয়নরা। দলের এমন বাজে পারফরম্যান্সকে ‘অকল্পনীয়’ বলে বর্ণনা করেছেন সিমন্স।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) সিমন্সের বিবৃতি প্রকাশ করেছে। সাবেক এ ক্রিকেটার বলেছেন, ‘আমি স্বীকার করছি শুধু দলই নয়, আমরা যে গর্বিত দেশগুলোর প্রতিনিধিত্ব করি তারাও কষ্ট পেয়েছে। এটি হতাশাজনক এবং হৃদয়বিদারক যে আমরা ঘুরে দাঁড়াতে পারিনি।’

‘আমরা যথেষ্ট ভালো খেলিনি। এখন আমাদের অংশগ্রহণ ছাড়াই একটি টুর্নামেন্টের মূলপর্ব দেখতে হবে। এটি অকল্পনীয় এবং তার জন্য আমাদের ভক্ত এবং অনুরাগীদের কাছে গভীরভাবে ক্ষমাপ্রার্থী।’

দ্বিতীয়বারের মতো ২০১৯ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিয়েছিলেন সিমন্স। চলতি বছরে ইংল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে টেস্ট দলের ফলাফল ধীরে ধীরে উন্নতি হয়েছে।

কিন্তু টি-টুয়েন্টিতে দৃশ্যপট ভিন্ন। উইন্ডিজ গত বিশ্বকাপে মূলপর্বে খেললেও সেমিফাইনালের আগেই বিদায় নেয়। এবার সুপার টুয়েলভের টিকিটই কাটতে পারল না।

২০১৫ সালের মার্চে ওয়ানডে বিশ্বকাপের পর প্রথম দফায় ক্যারিবীয়দের কোচ হয়েছিলেন সিমন্স। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ড্যারেন স্যামির নেতৃত্বে শিরোপা জেতা দলটির কোচ ছিলেন। উইন্ডিজ দলকে একত্রিত করতে পেরেছিলেন। ছক্কা মারার জন্য ব্যাটারদের আক্রমণাত্মক হতে উৎসাহিত করেছিলেন।

সিমন্স ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আয়ারল্যান্ডের কোচ হন। তিনি বিশ্ব ক্রিকেটে আইরিশদের অবস্থানকে উল্লেখযোগ্যভাবে উপরে নিতে ভূমিকা রাখেন। তার কোচিংয়ে আয়ারল্যান্ড ১১টি ট্রফি জিতেছে। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ড এবং ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের বিপক্ষে আইরিশরা জিতেছিল।

৫৯ বর্ষী সিমন্স আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলেরও ব্যাটিং কোচ ছিলেন। পরে ২০১৭ সালে প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন। ২০১৯ সালের জুনে কানাডার টি-টুয়েন্টি লিগে ব্রাম্পটন উলভস ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হয়েছিলেন।

Tags: আইসিসিটি-টুয়েন্টি ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২সিডব্লিউআইসিমন্স
Previous Post

ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, স্বীকারোক্তি খোদ নির্বাচন কমিশনের: জিএম কাদের

Next Post

চাঁদপুরে বৈরী আবহাওয়া বিরাজ করছে

Next Post
চাঁদপুরে বৈরী আবহাওয়ার কারণে নৌকা ঝড়ের মধ্যে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে বৈরী আবহাওয়া বিরাজ করছে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের ছবি, ক্ষতিগ্রস্ত গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাই‌লে দুই পু‌লিশসহ ধর্ষণ মামলার আসামী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT