চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার ধাপ এগোলেন আফিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 03, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার আফিফের ব্যাটিং দৃশ্য, আন্তর্জাতিক ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন আফিফ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের দুটিতে অপরাজিত থেকে মোট ৭৯ রান করা টাইগার তারকা ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারসেরা ৪৭১ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৫৪তম স্থানে।

বিশ্রাম কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে ফিরে ২৭ বলে ২৭ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ এক ধাপ এগিয়ে ৪২তম স্থানে এসেছেন। তার রেটিং পয়েন্ট ৫০০।

বাংলাদেশের বাকি ব্যাটারদের জন্য সুখবর নেই। এক ধাপ নিচে নেমে ৩৭তম স্থানে আছেন নাঈম শেখ। জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচে ৩৩.৬৬ গড়ে ১০১ রান করেও এক ধাপ নিচে নেমেছেন লিটন দাস। ৪৮৬ রেটিং পয়েন্টে তার অবস্থান ৪৯ নম্বরে।

মূলত সাউথ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন ও শ্রীলঙ্কার দাসুন শানাকা দুই ধাপ করে উপরে ওঠাতেই ব্যাট হাতে উজ্জ্বল লিটনকে স্থান ছেড়ে দিতে হয়েছে। সিরিজে না খেলা সাকিব আল হাসান দুধাপ পিছিয়ে এখন ৭০তম স্থানে।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন দারুণ ফর্মে থাকা সূর্যকুমার যাদব। দুধাপ উপরে উঠে ৮১৬ রেটিং পয়েন্টে টিম ইন্ডিয়ার ব্যাটার টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছেছেন।

বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আসেনি পরিবর্তন। ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। আগের ১৪তম স্থানেই আছেন বাংলাদেশের অফস্পিনার মেহেদী হাসান। তিন ম্যাচে সাড়ে ৮ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়ে স্বরূপে না থেকেও দুধাপ উন্নতি হয়েছেন মোস্তাফিজুর রহমানের, আছেন ৩১তম স্থানে।

হারারেতে নাসুম আহমেদের এক ওভারে ৩৪ রান তুলে নেন জিম্বাবুয়ের রায়ান বার্ল। ২ ওভারে ৪০ রান খরচ করা নাসুমের বাজে পারফরম্যান্সের প্রভাব র‌্যাঙ্কিংয়ে পড়েছে। পাঁচ ধাপ নেমে তিনি এখন ২১তম স্থানে, রেটিং পয়েন্ট ৫৮৪।

তিন ধাপ নেমে সাকিব বোলিংয়ের ২৭তম ও শফিফুল ইসলাম ৫০তম স্থানে। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের এক ধাপ অবনতি হয়েছে, ৮৪তম স্থানে নেমে গেছেন।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন সাকিব। শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নবী, রেটিং পয়েন্ট ২৬৭।

Tags: আইসিসিআফিফটি-টুয়েন্টিবাংলাদেশরিয়াদর‌্যাঙ্কিংলিড স্পোর্টসসাকিব
Previous Post

বিদেশেও ‘হাওয়া’র অগ্রিম টিকেট নিয়ে হাহাকার!

Next Post

কক্সবাজার সমুদ্রে ৩ নং সতর্ক সংকেত

Next Post
কক্সবাজার সমুদ্রে বিভিন্ন নৌকা ও জাহাজের দৃশ্য, সতর্ক সংকেতের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সমুদ্রে ৩ নং সতর্ক সংকেত

নগদ এর ইডি মারুফুল ইসলাম ঝলক, ফিনটেক অ্যাওয়ার্ড প্রাপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেস্ট ইমার্জিং ডিরেক্টর ইন ফিনটেক' অ্যাওয়ার্ড পেলেন ‘নগদ’-এর ইডি মারুফুল ইসলাম ঝলক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT