চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বকাপ জিততে অনেককিছু করতে হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:18 অপরাহ্ন 20, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা বিশ্বকাপ জিতেছি অনেক সময় পেরিয়ে গেছে। অবশ্যই আমাদের উদ্দেশ্য এবং পুরো চিন্তাভাবনা বিশ্বকাপ জেতার প্রক্রিয়ায় আছে। কিন্তু আমরা জানি লক্ষ্য অর্জনের জন্য অনেককিছু করতে হবে। তাই আমাদের একধাপ আগানোর এটাই সময়।’

বিশ্বকাপ মিশন শুরুর আগে বিসিসিআই টিভিকে সাক্ষাৎকারে দলের মনোভাব এভাবেই জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।

বহু বছর ধরে টুর্নামেন্ট শুরুর আগে ফেভারিটদের মধ্যে থাকা সত্ত্বেও ভারত ২০১১ সালের পর কোনো বিশ্বকাপ জিততে পারেনি। ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে তারা নকআউট পর্বে যেতেই ব্যর্থ হয়েছিল।

রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরু হবে ভারতের বিশ্বকাপ যাত্রা। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন এক রোমাঞ্চ। সমর্থকদের মধ্যে থাকে উত্তেজনা। উপমহাদেশ তো বটেই, গোটা বিশ্বের ক্রিকেট অনুরাগীরা ম্যাচটি দেখার অধীর অপেক্ষায় থাকেন। হাইভোল্টেজ ম্যাচে ইতিবাচক ফলাফল পেতে মাঠে খেলোয়াড়দের শান্ত থাকাকেই যেন গুরুত্ব দিলেন রোহিত।

পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচ নিয়ে ভারত অধিনায়ক বলেছেন, ‘এটি একটি বড় ম্যাচ। কিন্তু আমরা নিজেদের বেশ নিরুদ্বেগ রাখতে চাই এবং মনোযোগ ধরে রাখতে চাই। খেলা চলাকালীন যদি সবাই নিজেদের শান্ত রাখতে পারে এবং ধীরস্থির থাকতে পারে, আমরা যে ফলাফল খুঁজছি, সেটা পাবো।’

‘আমরা জানি যে ব্যাপারটা কেমন ঘটতে চলেছে। যখনই আমরা পাকিস্তানের সঙ্গে খেলি, সেটা সবসময় একটা ব্লকবাস্টার। লোকেরা বাইরে এসে ম্যাচের পরিবেশ দেখতে এবং অনুভব করতে চায়। স্পষ্টতই, তারা ক্রিকেট উপভোগ করতে চায়। দর্শকদের জন্য স্টেডিয়ামের পরিবেশ বাড়ি থেকেই বেশ উত্তেজনাপূর্ণ হয়।’

বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতা দলের জন্য ভালো বলেই দাবি রোহিতের। ঘরের মাঠে সিরিজ জিতলেও অস্ট্রেলিয়ায় ভিন্ন কন্ডিশনে ভালো খেলাটা চ্যালেঞ্জিং হবে, স্বীকার করলেন সেটিও।

‘আমরা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি সিরিজ জিতেছি। সেটি ঘরের মাঠে ছিল। অস্ট্রেলিয়ায় ভিন্ন চ্যালেঞ্জ থাকবে। কন্ডিশনে অভ্যস্ত হওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিছু ছেলে (খেলোয়াড়) আগে কখনো অস্ট্রেলিয়ায় আসেনি। তাই আমরা একটু তাড়াতাড়ি এখানে এসে কন্ডিশনে অভ্যস্ত হতে চেয়েছিলাম।’

‘পরিস্থিতি চ্যালেঞ্জিং হবে। সেই কারণেই আমরা এখানে তাড়াতাড়ি এসেছি। আমি উদ্বিগ্ন হলেও যখন পুরো দলটির দিকে তাকাই, দেখি তারা বেশ উৎফুল্ল।’

Tags: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতরোহিত
Previous Post

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল

Next Post

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
রোহিঙ্গা-সমাবেশ

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশের বিশ্বকাপ শেষ, গ্রিনকে ডাকল অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT