চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার টাইগারদের আসল পরীক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 25, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
চারজন যুবক সিডনি অপেরা হাউসের সামনে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিডনি থেকে: হোবার্টের মতো শীতের তীব্রতা এই শহরে নেই। উপভোগ করার মতো আবহাওয়া। শীতকালে ঢাকার তাপমাত্রা যেমন থাকে ঠিক তেমন। ১২ ডিগ্রির কনকনে ঠাণ্ডার রাজ্য তাসমানিয়া থেকে ২৪ ডিগ্রির সিডনিতে পা রেখে ফুরফুরে হয়ে ওঠে বাংলাদেশ দল।

বিকেলে লিটন-সৈকত-শান্ত-ইয়াসিরদের অপেরা হাউজ ঘুরে আসার ছবিটাই বলে দেয় আগের রাতে পাওয়া জয় বাংলাদেশকে কতটা উজ্জীবিত করেছে।

ছোট চ্যালেঞ্জে জয়ী বাংলাদেশের এবার আসল পরীক্ষা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসএসজি)। বৃহস্পতিবার সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল।

হোবার্টের বেলিরিভ ওভালে নেদারল্যান্ডসকে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে সিডনিতে বাংলাদেশ দলে এলেও জিম্বাবুয়ের সঙ্গে প্রোটিয়াদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বৃষ্টির কারণে।

সিডনিতে বাংলাদেশ-সাউথ আফ্রিকা ম্যাচেও আছে বৃষ্টির শঙ্কা। তবে সেটি সামান্য। ম্যাচ পন্ড হওয়ার মতো নয়। এখানকার আবহাওয়া হুট করেই বদলে যায়। ১২ ঘণ্টা আগের পূর্বাভাস অনুসরণ করে চলেন সিডনির মানুষ।

দুপুরে হোবার্ট থেকে বাংলাদেশ দল যখন টিম হোটেলে তখন ঝড় শুরু হয়। যদি ঘণ্টাখানেক পরই আবার মেঘ সরে সূর্য হেসে ওঠে। বিকেলটা ছিল অসাধারণ। অপেরা হাউজ ঘুরে আসার আদর্শ সময়টা কাজে লাগিয়েছেন টাইগার ক্রিকেটাররা। সেমিফাইনালে না উঠলে আর সিডনিতে আসার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের।

সিডনির ম্যাচে জয় এলে সেমির আশা ভালো করেই জাগবে। তার পরের ম্যাচে ব্রিজবেনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হারালে আর রান রেট ভালো থাকলে অ্যাডিলেডে ভারত-পাকিস্তানের কাছে কম ব্যবধানে হারলেও সুযোগ থাকবে টাইগারদের।

Tags: আইসিসিটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২লিড টি-টুয়েন্টি বিশ্বকাপসিডনি
Previous Post

ছাদকৃষি জটিলতায়

Next Post

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

Next Post
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ছবি, তিনি দরজার বাইরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

চিকিৎসা বিজ্ঞান নতুন মাইলফলক, জিন থেরাপি চিকিৎসা শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রথমবারের মত জিন থেরাপি চিকিৎসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT