চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডন্ট, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রাজধানী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
সিরিয়ার প্রেসিডেন্টের দামেস্ক ছাড়ার সময়ের ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছেন। আজ রোববার (৮ ডিসেম্বর) সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসি জানায়, বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুই উর্ধ্বতন সেনা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট আসাদ বিমানে করে দামেস্ক ছেড়েছেন, তবে তার গন্তব্য তাদের জানান নেই।

এদিকে, বিদ্রোহীরা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে। রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই। সিরিয়ার রাষ্ট্রীয় বেতার, টেলিভিশন, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও সাইয়্যেদানিয়া সামরিক কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাজার হাজার মানুষ রাজধানীজুড়ে উল্লাস করছেন ও ‘স্বাধীন’ বলে স্লোগান দিচ্ছেন। কয়েক সপ্তাহ ধরে বিদ্রোহীরা সিরিয়ার একের পর এক শহর দখল করে আসছে। সবশেষ দামেস্ক দখলের মধ্য দিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের অবসান হলো।

অপরদিকে, এক ভিডিও বার্তায় সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেছেন, সিরিয়ার জনগণের পছন্দ করা নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি। কাতার, সৌদি আরব, জর্ডান, মিশর, ইরাক, ইরান, তুরস্ক ও রাশিয়া যৌথ বিবৃতিতে পরিস্থিতিকে ‘বিপদজনক’ বলে উল্লেখ করে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

Tags: বাসার আল-আসাদসিরিয়ার রাজধানী দামেস্ক
Previous Post

যে পাঁচটি কারণে সিরিয়ায় যুদ্ধ বন্ধ করা কঠিন

Next Post

ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলের রায় বহাল

Next Post
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলের রায় বহাল

বিএনপির অঙ্গ সংগঠনের পদযাত্রা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির অঙ্গ সংগঠনের পদযাত্রা আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT