চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশত্যাগের পর প্রথম বক্তব্য দিলেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 16, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রেসিডেন্টের ছবি টুকরো করে ভাঙা কাগজের মধ্যে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দামেস্কের পতনের আট দিন পর সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, তিনি কখনো রাশিয়ায় আশ্রয় নেওয়ার কথা ভাবেননি।

বিবিসি জানিয়েছে, সোমবার ১৬ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্সির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এই বিবৃতিতে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেন।

তিনি বলেন, আমি সিরিয়া ছেড়ে যেতে চাইনি। বিবৃতিতে আসাদ দাবি করেন, সিরিয়ার রাজধানী বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার পর তিনি লাতাকিয়ার রুশ সামরিক ঘাঁটিতে যান যুদ্ধ পরিস্থিতি তদারকি করতে। তবে সেখানে গিয়ে দেখেন, সিরিয়ার সেনারা তাদের অবস্থান ত্যাগ করেছে।

তিনি বলেন, হেমেইমিম ঘাঁটিও ড্রোন হামলার মুখে পড়েছিল। এরপর রুশ কর্তৃপক্ষ আমাকে মস্কোতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে এই পুরো সময়ে আমি কখনো পদত্যাগ বা আশ্রয় চাওয়ার কথা ভাবিনি এবং এমন কোনো প্রস্তাবও কেউ দেয়নি। তিনি আরও বলেন, যখন একটি রাষ্ট্র সন্ত্রাসের হাতে পতিত হয় এবং অর্থপূর্ণ অবদান রাখার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন যে কোনো পদ বা অবস্থান উদ্দেশ্যহীন হয়ে পড়ে।

উল্লেখ্য, হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতৃত্বে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে ১১ দিনের মধ্যে দামেস্কের পতন ঘটে। বিদ্রোহীরা ইতোমধ্যেই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে।

Tags: বাশার আল-আসাদসিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট
Previous Post

ফ্রান্সের মায়োতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, হাজারো প্রাণহানির আশঙ্কা

Next Post

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইয়ামাল

Next Post
ফুটবল মাঠে দাঁড়িয়ে থাকা একজন খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইয়ামাল

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিজয় দিবসে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT