চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর শাস্তির সুপারিশ

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
5:27 অপরাহ্ন 02, নভেম্বর 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার ও মূল গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়োগ বাণিজ্যসহ একাধিক বিষয়ে অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট।

সোমবার ও মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৫৪৫তম সভায় জড়িতদের শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়। এতে নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার দায়ে উপাচার্য শিরীণ আখতারের সাবেক সহকারী খালেদ মিছবাহুল মোকর রবীনকে ডেপুটি রেজিস্ট্রার থেকে সহকারী রেজিস্ট্রারে পদাবনতি দেওয়া হয়।

এছাড়া উপাচার্য দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ সাহাবউদ্দিনের দায়িত্বে থাকা শিক্ষক নিয়োগের ফাইল হারানোর দায়ে পদাবনতি ও বদলির সুপারিশও করা হয়।

হিসাব নিয়ামক দপ্তরের কর্মচারী আহমদ হোসেন, বিজ্ঞান ওয়ার্কশপের সহকারী যন্ত্র প্রকৌশলী হাদী মো. রশিদ এবং রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা সেলের নিম্নমান সহকারী মানিক চন্দ্র দাশকে বরখাস্ত করা হয়।

সিন্ডিকেট সদস্য নঈম হাসান আওরঙ্গজেব চৌধুরী বলেন, খালেদ মিসবাহুল এবং আহমদ হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ফৌজদারি আইনে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। তবে মোহাম্মদ সাহাবউদ্দিনকে পদাবনতি দেওয়া হয়েছে ফাইল হারানোর দায়ে।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগের জন্য খালেদ মিছবাহুল ও কর্মচারী আহমদ হোসেন তিনজন নিয়োগপ্রার্থীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছেন এমন একটি ফোনালাপ ফাঁস হয়। তাদের অনিয়ম প্রমাণিত হওয়ায় খালেদ মিছবাহুলকে পদাবনতি ও আহমদ হোসেনকে বরখাস্ত করা হয়।

এরপর, গত বছর আগস্টে কর্মচারী নিয়োগের জন্য মানিক চন্দ্র দাশের বিরুদ্ধে ৮ লাখ ১০ হাজার টাকা লেনদেনের অভিযোগ পাওয়া যাগ। এ ঘটনায় দু’দফায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তার বরখাস্তের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

২০১৮ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক প্রার্থীর কাছ থেকে ছয় লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে কর্মকর্তা হাদী মো. রশিদের বিরুদ্ধে। এ ঘটনায় ২০২১ সালে তিন সদস্যের গঠিত একটি তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী হাদী মো. রশিদকে বরখাস্তের সুপারিশ করে সিন্ডিকেট।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক নিয়োগপ্রার্থীদের জীবনবৃত্তান্ত সংক্রান্ত ফাইল উপাচার্য দপ্তর থেকে হারিয়ে ফেলায় দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ সাহাবউদ্দিনকে উপাচার্য দপ্তর থেকে বদলির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Previous Post

সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না: ওবায়দুল কাদের

Next Post

অবরোধের কারণে জয়পুরহাটে কৃষি পণ্যের দাম বেড়েছে

Next Post
কৃষি পণ্যের বাজারে অবরোধের কারণে দাম বেড়েছে, আলু ও পেঁয়াজের স্তূপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধের কারণে জয়পুরহাটে কৃষি পণ্যের দাম বেড়েছে

মেট্রোরেল ট্রেন চলাচল, রাজধানীর ট্রাফিকের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT