চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে জ্বালানি সংকটে তৎপর অসাধু ব্যবসায়ীরা, ছদ্মবেশে ইউএনওর অভিযান

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
6:38 অপরাহ্ন 24, মার্চ 2026
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
ছবি: প্রতিনিধি।

ছবি: প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ে তীব্র জ্বালানি তেল সংকটকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট ও কালোবাজারি চক্র। সংকটের সুযোগে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে তেল বিক্রি করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম তিনি ছদ্মবেশে চালাচ্ছেন অভিযান।

জানা গেছে, জেলায় প্রতিদিন প্রায় এক লাখ লিটার পেট্রোল এবং ৫০ হাজার লিটার অকটেনের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে মাত্র এক-চতুর্থাংশ। এই ঘাটতির সুযোগ নিয়ে এক শ্রেণির ব্যবসায়ী পাম্প থেকে তেল সংগ্রহ করে মজুদ করছে এবং পরে খোলাবাজারে প্রতি লিটার ২০০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করছে।

ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। উত্তর হরিহরপুর গ্রামের স্কুল শিক্ষক আবুল ফজল বলেন, দুই লিটার পেট্রোল এখন সোনার হরিণের মতো। স্কুলে যাওয়ার জন্য দুদিন ধরে পাম্পে ঘুরে তেল পেয়েছি। একই ধরনের দুর্ভোগের কথা জানিয়েছেন মাছ ব্যবসায়ী আব্বাস আলীও।

এ পরিস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ মার্চ) বিকালে সদর উপজেলার ফারাবাড়ি এলাকায় ছদ্মবেশে অভিযান চালান ইউএনও খাইরুল ইসলাম। খোলাবাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও জানান, সিন্ডিকেট ভাঙা না পর্যন্ত এই ধরনের অভিযান চলবে।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, কালোবাজারি ও মজুদদারদের দমনে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে এবং জনস্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে, জগন্নাথপুর এলাকার হানিফ ফিলিং স্টেশনে সন্ত্রাসী হামলার ঘটনায় পাম্প মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার দাবিতে তারা জেলা প্রশাসনের শরণাপন্ন হয়েছেন। ঠাকুরগাঁও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আলী জানান, পরিস্থিতি উদ্বেগজনক।

এ ঘটনায় সদর থানার ওসি মোঃ মনির হোসেন জানিয়েছেন, হামলার ঘটনায় ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংকটের কারণ নিয়ে ভিন্নমত

পাম্প মালিকদের দাবি, ইরান-আমেরিকা সংঘাতের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ব্যাহত হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর থেকে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ পাওয়ায় চাহিদা মেটানো যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে অনেকের মতে, সংকটের বড় কারণ নৈতিকতার অভাব। সুরমা ফিলিং স্টেশনের মালিক মোস্তাক আলী বলেন, অনেকে বারবার ট্যাঙ্ক ভরে তেল সংগ্রহ করে মজুদ করছে এবং পরে চড়া দামে বিক্রি করছে। শুধু প্রশাসনের পক্ষে এটি ঠেকানো কঠিন, যদি না মানুষের মধ্যে নৈতিকতা তৈরি হয়।

জ্বালানি সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির দ্বিমুখী চাপে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ও জনরোষ তৈরি হয়েছে।

Tags: জ্বালানি সংকটঠাকুরগাঁও
Previous Post

ডক্টরস কেয়ার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর অভিযান, হাসপাতাল সিলগালা

Next Post

রাজনীতিকদের নির্যাতনের অভিযোগ ‘তদন্তের পর’ ব্যবস্থা

Next Post

রাজনীতিকদের নির্যাতনের অভিযোগ ‘তদন্তের পর’ ব্যবস্থা

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে শুরু বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT